আন্তর্জাতিক / বিশ্ব

ককরোচ পার্টি হাইপ ও এর গন্তব্য!

Submitted by WatchDog on Tuesday, July 21, 2026

ধর্মীয় উন্মাদনার জন্ম দিয়ে রাজনৈতিক ক্ষমতায় আসীন হওয়া ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা হতে বিদায় করার তাগাদা অনেক ভারতীয়ও হয়ত অনুভব করছেন। ধরলাম এই আন্দোলন সফল হলো (সন্দেহ আছে) এবং মোদী সরকার বিদায় নিল। আন্দোলনের ফসল আগাম নির্বাচন নিয়ে কংগ্রেস ও ককরোচ পার্টি হয়ত ঘরে ফিরে যাবে। তারপর?

এন্ডি বার্নহাম বনাম টিউলিপ সিদ্দিকি...

Submitted by WatchDog on Tuesday, July 14, 2026

এন্ডি বার্নহাম হতে যাচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। গ্রেটার ম্যানচেস্টারের বর্তমান এই মেয়র প্রধানমন্ত্রীর দৌড়ে নাইজেল ফারেজ ও কেমি বাডেনচের চাইতে অনেকটাই এগিয়ে। জরিপে দেখা গেছে দেশটার ৩০% ভোটার বার্নহামকে ১০নং ডাউনিং স্ট্রীটে দেখতে আগ্রহী।

এভাবেও ক্ষমতায় আসা যায়!

Submitted by WatchDog on Wednesday, July 1, 2026

কেইকো সোফিয়া ফুজিমোরে হিগিউচি সদ্য সমাপ্ত প্রেসিডেন্টসিয়াল নির্বাচনে পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এত দেশ থাকতে কেন দক্ষিণ আমেরিকার দেশ পেরু নিয়ে ত্যানা পেঁচাচ্ছি, কারও মনে এমন প্রশ্ন উদয় হলে উত্তর হচ্ছে ওটা আমার শ্বশুরের দেশ। ঘন ঘন যাওয়া হয়, তাই দেশটার চলমান ঘটনা প্রবাহের উপর সব সময় একটা আগ্রহ থাকে। অবশ্য প্রথম বার পা রাখার আগে ঐ দেশের ইতিহাস নিয়ে কিছুটা সময় ব্যয় করেছিলাম, আর তাতেই আগ্রহটা বেড়ে গিয়েছিল। আগ্রহের চাহিদা মেটাতেই প্রথম বার ঐ দেশে যাওয়া।

সাধু সাবধান!

Submitted by WatchDog on Saturday, June 27, 2026

বাংলাদেশিদের উপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ভারত। খবরটা আমাদের জন্যে খুব কি খুশির? হতে পারে অনেকের জন্যে, তবে সবার জন্যে না। এমন একটা নিষেধাজ্ঞা ভারতের চাইতে বোধহয় বাংলাদেশের জন্যে বেশী জরুরি ছিল

শেষের শুরু...

Submitted by WatchDog on Friday, June 26, 2026

ই*স*রা*য়ে*ল নামের দেশটার চূড়ান্ত পতন তাদের পার্টনার-ইন-ক্রাইম মার্কিনীদের হাত দিয়েই শুরু হবে, ভবিষ্যৎবাণীটা অনেক আগেই করেছিলাম। তবে তার শুরুটা যে এত তাড়াতাড়ি হবে তা স্বপ্নেও কল্পনা করিনি। ই*স*রা*য়ে*লের হয়ে ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রক্সি ওয়ার বদলে দিয়েছে সব সমীকরণ।

কেন আর্জেন্টিনা না...

Submitted by WatchDog on Sunday, June 21, 2026

ফুটবল খেলার প্রতি আগ্রহটা কখন যে মরে গিয়ে কবরে ঠাঁই নিয়েছে তা চাইলেও মনে করতে পারব না। অথচ একটা সময় ছিল যখন দেশের লারেলাপ্পা মার্কা ফুটবল লীগ নিয়েও চরম এডিকশন ছিল। বাংলাদেশ বিশ্বকাপ দূরে থাক, এশিয়া কাপের চূড়ান্ত পর্যায়েও কোনদিন খেলবেনা এ নিয়ে সামান্যতম সন্দেহ নেই। খেলতে পারলে আগ্রহটা হয়ত ধরে রাখতে পারতাম। আমার আরও ২টি দত্তক নেয়া দেশ আছে যারা নিয়মিত বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়ে থাকে। কিন্তু এদের অংশগ্রহণ কোন তারতম্য তৈরি করেনা অনেক কারণে। সে প্রসঙ্গে নাই বা গেলাম।

ছুভেন্দু বাবুর কাঁটাতারের বেড়া ও বদলে যাওয়া বাংলাদেশ...

Submitted by WatchDog on Saturday, June 20, 2026

শুভেন্দু বাবুর কাঁটাতারের বেড়া অথবা ইট পাথরের দেয়াল আমাদের জন্যে হতে পারে নতুন শুরু। আমাদের ভারী শিল্পের গোঁড়া পত্তনে আনতে পারে যুগান্তরী পরিবর্তন। দেশে গড়ে উঠতে পারে পোলট্রি শিল্প যা বদলে দিতে গ্রামবাংলার সার্বিক চিত্র। একটা বাস্তবতা আমাদের যেমন মনে রাখা দরকার তেমনি শুভেন্দু বাবুদেরও মনে রাখা জরুরি; বাংলাদেশের বার্ষিক গড় আয় প্রতিবেশী ভারতের চাইতে বেশী। বিভিন্ন প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪ বছর ধরে ভারতের ওপরে বাংলাদেশ। বাংলাদেশ মাথাপিছু জিডিপির (মোট দেশজ উৎপাদন) ক্ষেত্রে টানা চার বছর ধরে ভারতের চেয়ে এগিয়ে। আইএমএফের সর্বশেষ হিসাবে, ২০২৩ সালে এসে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৬২১ ডলার। আর ভারতের মাথাপিছু জিডিপি ২ হাজার ৬১২ ডলার।

১৯৪৭ সালেই এ জাতি চুকিয়ে ফেলেছে হিসাব...

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

ভাষা এক হলেই যে দেশ এক হয়না তার উদাহরণ ভুরি ভুরি। সেন্ট্রাল ও দক্ষিণ আমেরিকার কথাই যদি ধরি এক ব্রাজিল ছাড়া ওখানে যত দেশ আছে সব দেশের ভাষা স্প্যানিশ। ওরা এক ছিলনা, এখনও নেই এবং কোনদিন হবেও না। ভাষা এক হলেও আয়ারল্যান্ড ইউকে হতে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাশাপাশি থেকেও এক ভাষা ওদের এক করতে পারেনি। ভাষার মত ধর্মও পারেনা দেশ ও জাতিকে এক করতে। মধ্যপ্রাচ্যের কথা বাদ দিলাম, আমরাও পাকিস্তান পেয়েছিলাম ধর্মের ভিত্তিতে। কিন্তু সে ধর্ম আমাদের আইডেন্টিটি টিকিয়ে রাখার জন্যে যথেষ্ট হয়নি।

আমেরিকান রাজনীতি...

Submitted by WatchDog on Thursday, December 5, 2024

যা ভেবেছিলাম তাই, নির্বাচনী প্রচারণা। মধ্যবয়সী খুবই আকর্ষণীয়া এক মহিলা হাতে কিছু কাগজপত্র নিয়ে দুয়ারে দুয়ারে নক করছেন।
আমার নাম ধরেই স্বাগত জানালেন। অবাক হলাম না অপরিচিত কারও মুখে নিজের নাম শুনে। হয়ত পার্টি অফিস হতে তথ্য নিয়েই হাজির হয়েছে।

আলবার্তো ফুজিমোরে...he was good...he was bad!

Submitted by WatchDog on Thursday, December 5, 2024

১৯৯০ সাল হতে ২০০০ সাল পর্যন্ত তিনি ছিলেন দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট। আলবার্তো কেনিয়া ফুজিমোরে ইনোমতো'র পিতা জাপান হতে পেরুতে মাইগ্রেট করে স্থায়ী হয়েছিলেন সেখানে । ফুজিমোরে পেশায় ছিলেন একজন কৃষি প্রকৌশলী এবং ছিলেন স্থানীয় এক বিশ্ববিদ্যালয়ের র‍্যাক্টর।