আন্তর্জাতিক / বিশ্ব

ক্ষমতালিপ্সু দানব দেশে দেশে নিজ ঘরে...

Submitted by WatchDog on Friday, February 25, 2022

২ লাখ রুশ সৈন্য সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী ইউক্রেইনে প্রবেশের অপেক্ষায় আছে। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট হচ্ছে রুশ প্রেসিডেন্ট ফুলস্কেল আক্রমণের অনুমতি দিয়েছেন। অন্যদিকে ইউক্রেইনিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির জালেনস্কি দেশে জরুরি অবস্থা জারী করেছেন এবং যুদ্ধের জন্যে ইউক্রেইন-বাসীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

DPR, LPR ও Vladimir Validimirovich Putin

Submitted by WatchDog on Friday, February 25, 2022

যাদের জানা নেই তাদের জন্যে জ্ঞানের ভাণ্ডারে জমা করার মত তথ্য হতে পারে। আসুন শুরু করি সমসাময়িক কালের রুশ জার পুতিনের নাম নিয়ে। পুতিনের নাম Vladimir। এই নামের সবাই রুশ দেশে সংক্ষেপে ভলোদিয়া, ভভা অথবা ভবকা নামেও পরিচিত। খুবই কমন ও বহুল ব্যবহৃত নাম। কোটি কোটি পুরুষ পাওয়া যাবে রুশ দেশে যার নাম ভভা। এবার আসুন Vচlidimirovich'এর দিকে চোখ ফেরাই। পুতিন তার মধ্য নাম হিসাবে ব্যবহার করেন এই Vladimirovich। এর অর্থ, Vladimir'এর পুত্র Vlaidimir। রুশদের মধ্য নামের শেষে vich যোগ করা হয় বাবার নাম আইডেনিটিফাই করার জন্যে।

ছবি কথা বলে...

Submitted by WatchDog on Friday, February 25, 2022

ছবিটা বেশীদিন আগের নয়। ২০০৮ সালের আগস্ট মাসের ৩০ তারিখ। চীনের রাজধানী বেইজিং'এ চলছে সামার অলিম্পিক। রুশ দেশের ক্ষমতার মাসলম্যান ভ্লাদিমির পুতিনের মগজে তখন অন্য চিন্তা। দক্ষিণাঞ্চলীয় দেশে জর্জিয়াকে শিক্ষা দেয়া।
জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাসিভিলি দেশটার দক্ষিণ ওসেটিয়ায় বিদ্রোহীদের দমনে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিলে পুতিন হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন। এমন সিদ্ধান্তের প্রেক্ষাপট জানতে আমাদের ফিরে যেতে হবে আরও দুই বছর আগে, ২০০৬ সালে।

স্বৈরশাসকেরা দেশে দেশে, যুগে যুগে...

Submitted by WatchDog on Saturday, February 12, 2022

পুতিনের এক লাখ চল্লিশ হাজার সৈন্য প্রতিবেশী দেশ ইউক্রেইনকে চারদিক হতে ঘিরে রেখেছে। আজকের খবর, এই কাফেলায় আরও যোগ দিচ্ছে নৌ ও আকাশ পথের সেনারা। মোবিলাইজ করছে মেডিক্যাল ইউনিট। সীমান্তের দিকে টেনে আনছে ব্লাড ব্যাংক। সব বিচারে রুশরা প্রস্তুত ২০১৪ সালের ইউক্রেইন অভিযানের পুনরাবৃত্তি করতে।

রুশ-ইউক্রেইন সংঘাত, ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবিষৎ বাস্তবতা!

Submitted by WatchDog on Wednesday, January 19, 2022

ইউক্রেন সীমান্তে ১ লক্ষ ২৭ হাজার রুশ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। এবং অপেক্ষা করছে ক্রেমলিনের নির্দেশের। সন্দেহ নেই নির্দেশ পাওয়া মাত্র তারা সীমান্ত অতিক্রম করে ঢুকে পরবে প্রতিবেশী দেশে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে খুব শীঘ্র এই অনুপ্রবেশ ঘটতে যাচ্ছে।

কেন এই সৈন্য সমাবেশ, কেনই বা সামরিক অভিযান, সোভিয়েত দেশের পতন ও রুশ ফেডারেশনের উত্থান সম্পর্কে যাদের জানা নেই তাদের জন্যে ব্যপার গুলো ধাঁধার মত মনে হবে। কারণ ইউক্রেইন তার পরাক্রমশালী প্রতিবেশীর সীমান্তে এমন কোন উস্কানিমূলক প্ররোচনা দেয়নি যার জন্যে লক্ষাধিক সৈন্য নিয়ে তুলনামূলক দুর্বল একটা দেশ আক্রমণ করতে হবে। কিন্তু রুশরা তাই করতে যাচ্ছে।

সন্ত্রাসবাদের নয়া দিগন্ত...

Submitted by WatchDog on Sunday, October 3, 2021

সাহারা মরুভূমির ঠিক নীচে বিশাল এক এলাকা আছে যা প্রায় গোটা আফ্রিকা মহাদেশকে ছুঁয়ে গেছে। জিওগ্রাফিক্যালি এলাকাটা সাহেল (Sahel) নামে পরিচিত। এই এলাকার সেন্টারে আছে বুরকিনো ফাসো, মালী ও নাইজারের মত দেশগুলো। ক্ষুধা, দারিদ্র, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ও খরার মত সমস্যাগুলোর সাথে যোগ হয়েছে নতুন এক সমস্যা, ইসলামী সন্ত্রাসবাদ।

আসুন আফগান ভিসার জন্যে লাইন ধরি!

Submitted by WatchDog on Monday, August 23, 2021

কেবল ক্ষমতার জন্যে তালেবানদের উচিৎ হবেনা তাদের মূল আদর্শ হতে সরে আসা। আফটার অল তারা ১,৭০০ সৈনিক নিয়ে তারেক ইবনে জিয়াদের মত স্পেন জয় করেনি। বরং নিজের দেশ দখলদার মুক্ত করেছে কেবল। যে আদর্শের ভিত্তিতে তারা কোটি কোটি আফগানদের মন জয় করে প্রথম দফায় ক্ষমতায় এসেছিল, উচিৎ হবে তার ধারাবাহিকতা রক্ষা করে চলা। রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে ইসলামী শরীয়া আইন চালু করে তার কঠোর প্রয়োগ নিশ্চিত করা উচিৎ হবে তালেবান শাসনের মূল ভিত্তি।

ওয়েলকাম টু তালেবান ল্যান্ড!

Submitted by WatchDog on Monday, August 16, 2021

সোস্যাল মিডিয়ায় মিনিটে মিনিটে আপডেট দিচ্ছেন অনেকে। বুঝাই যাচ্ছে আবেগ, উচ্ছাস আর সমর্থন মিলেমিশে একাকার হয়ে আকাশে উড়ছে। অনেকে একধাপ এগিয়ে উপদেশ দিচ্ছেন কোথায় কিভাবে কাবুলের নিয়ন্ত্রণ নিতে হবে। তালেবানদের কাবুল অভিযানে দেশীয় সমর্থনের বেশকিছু কারণ থাকতে পারে। তার অন্যতম, কাবুল দখলকে ইসলামের বিজয় হিসাবে দেখা। যারা গোটা বিশ্বে একদিন ইসলাম কায়েম করার গায়েবি স্বপ্নে বিভোর তাদের জন্যে এ হতে পারে স্বপ্নের সফল বাস্তবায়ন।

ইসরায়েলে ক্ষমতার পরিবর্তন তবে...

Submitted by WatchDog on Monday, June 7, 2021

ইয়াইর লাপিড ও নাফতালি বেনেটের কোয়ালিশন আগামী সপ্তাহে বেঞ্জামিন নেতনিয়াহুর সরকারকে হটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে।
গত দু'বছর ধরে দেশটায় রাজনৈতিক সংকট চলছে। পর পর কয়েকটা নির্বাচন হলেও সরকার গঠনের মত কোন দলই আসন পাচ্ছিলনা। নেতনিয়াহুর দল লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলেও Knesset'এ আস্থা ভোট পাওয়ার মত অবস্থায় ছিলনা। তাই অনেকটা অস্থায়ী সরকার প্রধান হয়ে দেশ চালাচ্ছিলেন নেতনিয়াহু।

কোভিড-১৯... গেইন অফ ফাংশন অথবা চীনাদের গেইম অফ ফান!

Submitted by WatchDog on Monday, May 31, 2021

গেইন অব ফাংশন নামের এক প্রকল্পের অংশ হিসাবে চীনা বিজ্ঞানীরা জন্ম দিয়েছিল করোনা ভাইরাসের। এমন প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক উপায়ে পাওয়া ভাইরাসকে আরও সংক্রামক করে মানব দেহে প্রবেশ করালে কি প্রতিক্রিয়া হয় তা বের করা।