দুষ্টু আমেরিকা...
বিশ্বে খারাপ যা কিছু ঘটে তার কারণ আমেরিকা ও তার গোয়েন্দা সংস্থা সিআইএ। দেশে দেশে রাজনৈতিক গুম, খুন, ক্ষমতার পালাবদল, সামরিক শাসন, দুই দেশের যুদ্ধ, জলে স্থলে অন্তরীক্ষে যা কিছু বিপর্যয় সবকিছুর মুলে ঐ আমেরিকাই। তারা যুদ্ধবাজ, কারণ যুদ্ধে বাধলে তাদের অস্ত্র বিক্রি হয়, অর্থনৈতিক প্রসার ঘটে। দেশটার ক্ষমতাসীনরা যুদ্ধকে পুঁজি বানিয়ে ওয়াল স্ট্রীটে অর্থ কামায়... যুগ যুগ ধরে এমনটাই জেনে এসেছি আমরা।