পশ্চিম বাংলার এই মন্ত্রী নিশ্চয় মন্ত্রীসভায় নতুন। রাজ্যে তার দল প্রথমবারের মত সরকার গঠন করেছে। প্রথমে নাখোদার দল কম্যুনিস্টদের হটিয়ে কুসুম কুসুম ধর্মান্ধদের, তারপর খোলস হতে বেরিয়ে রাজ্যের ভোটাররা নেং*টা হয়ে উগ্র ধর্মান্ধদের মসনদে বসিয়েছ। মন-মানসিকতা, পছন্দ-অপছন্দের এই ১৬০ ডিগ্রি বিবর্তনে অনেকে প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরাট ভূমিকার কথা বলে থাকেন।
পশ্চিম বঙ্গের বয়ান হচ্ছে, বাংলাদেশের দেড় কোটির মত হিন্দু জনসংখ্যার কেউ আর বেঁচে নেই! হয় তারা মরে ভুত হয়ে মা কালির বেশে সীমান্ত পাড়ি দিচ্ছে, অথবা অনাহার, অর্ধাহার, অত্যাচারে জর্জরিত হয়ে গাজা বাসীর ভাগ্য বরণ করে বাংলাদেশে টিকে আছে।
প্রতিবেশী দেশে নিজ ধর্মাবলম্বীদের রক্ষার তাগাদা হতে তারা বিজেপির পতাকা তলে একত্রিত হয়েছিল। দলীয় প্রধান শুভেন্দু বাবু ও ময়ূখ রঞ্জনদের বাংলাদেশে সনাতনীদের 'দুরবস্থা' নিয়ে বিরামহীন প্রচারণায় বিশ্বাস করেছিল ভোটাররা।
পশ্চিম বাংলা ও আসামের একাধিক মন্ত্রী ও বিধায়ক ১৬ই ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছেন। 'দখল' শব্দটা এ ক্ষেত্রে বোধহয় যথাযথ হচ্ছেনা, বরং পুনর্দখল বললে হয়ত বাস্তবতার প্রতিফলন ঘটতো।
বাংলাদেশ তো তাদের দখলেই ছিল! এবং তা একে একে ১৭ বছর। দেশটার অর্থনীতির সবকটা অলিগলিতে ছিল তাদের সরব উপস্থিতি। সাংস্কৃতিক ভুবন ছেয়ে গিয়েছিল লাল টিপের প্লাবনে। পশ্চিম বঙ্গের কায়দায় বাংলাদেশ বনে গিয়েছিল পূর্ব বঙ্গ। এ বঙ্গে ছিল তাদের অনুগত মুখ্যমন্ত্রী। বঙ্গের মন্ত্রীসভার একজন মন্ত্রী সম্পর্কটা একধাপ এগিয়ে ঘোষণা দিয়েছিলেন স্বামী-স্ত্রীর সম্পর্ক!
হ্যাঁ, ২০২৪ সালের ৫ই আগস্ট দাদাদের দখল আলগা মোমেনের মত আলগা হয়ে গেছে। বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে তিন তালাকের মাধ্যমে। পুতুল মুখ্যমন্ত্রী সদলবলে পালিয়ে আশ্রয় নিয়েছেন কেন্দ্রীয় সরকারের ছায়াতলে।
এ বাস্তবতা দাদাদের হজম করতে কেন অসুবিধা হয় তা আমরা বুঝি। হয়ত নিজেদের বদহজমে সৃষ্ট দুর্গন্ধের গ্যাস পশ্চাৎ-দেশ হতে বের করতেই জন্ম দিচ্ছেন পুনর্দখলের এসব ফাপরবাজি!
দাদাদের দাদা-গিরি বিহীন ভাল আছে বাংলাদেশ। অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। দাদাদের পেঁয়াজের জন্যে চাতক পাখির মত চেয়ে থাকার দিন অবসান হতে যাচ্ছে। স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। হারিয়ে যাওয়া ভোটের স্বাদ ফিরে পাওয়ায় নতুন করে উন্মেষ ঘটছে গণতন্ত্রের। বন্ধ হতে যাচ্ছে নতুন কোন লেন্দুপ দর্জির জন্ম।
সাংস্কৃতিক অঙ্গনেও আসছে পরিবর্তন। এ পরিবর্তন দেশ ও জাতির হাজার বছরের আবহমান সংস্কৃতির প্রতিফলন ঘটাচ্ছে। নতুন করে প্রমাণ করছে ভাষা এক হলে দেশ এক হওয়া জরুরি না। দেশ হিসাবে টিকে থাকার জন্যে ধর্মও একক কোন ফ্যাক্টর না। প্রতিটা জাতির আলাদা একটা পরিচয় থাকে। সে পরিচয়ের ভিত্তি হিসাবে কাজ করে তার সমাজ, সংস্কৃতি, ভাষা, ধর্ম সহ আরও অনেক ফ্যাক্টরের সমন্বয়। অতীতে অখণ্ড ভারত যেমন কাজ করেনি তেমনি কাজ করেনি অখণ্ড পাকিস্তান। ভবিষ্যতেও কাজ করবে না অখণ্ড বাংলার স্বপ্ন। বাংলাদেশের জন্ম হয়েছে টিকে থাকার জন্যে এবং তা আরও হাজার বছর টিকে থাকবে।
হ্যাঁ, পশ্চিম বঙ্গের এসব অর্বাচীন দাদাদের সাথে আমাদের পার্থক্য আছে। এ পার্থক্য সমাজের সর্বস্তরে। এ দেশের মানুষ ধর্মীয় হারমোনিতে বাস করে। কেবল সংখ্যালঘু হওয়ার কারণে বাংলাদেশে কেউ কাউকে প্রকাশ্য দিবালোকে আক্রমণ করেনা। মন্দিরের মাটি খুঁড়ে মসজিদ আবিষ্কারের কোন ইতিহাস নেই এ দেশে। সনাতনীরা এ দেশে বাংলাদেশি হয়েই বাস করে। দেশের রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থার সক্রিয় অংশীদার তারা।
হ্যাঁ, সমস্যা আছে সনাতনীদের। পৃথিবীর কোথায় নেই সংখ্যালঘুদের এ সমস্যা? তবে বাংলাদেশে এ সমস্যা প্রতিবেশী দেশের মত শারীরিক না বরং মনস্তাত্বিক। এ হতে বেরিয়ে আসতে পারেলে দেশটার সংখ্যালঘুরা নিজেদের উদাহরণ হিসাবে দাঁড় করাতে সক্ষম হবে। এপথেই হাঁটছে পরিবর্তিত বাংলাদেশ।
বাংলাদেশ দখল নেয়ার তারিখ হিসাবে দাদারা কেন ১৬ই ডিসেম্বর বেছে নিচ্ছেন তা বুঝতে অসুবিধা হয়না। বাংলাদেশ হতে পালিয়ে যাওয়া দেশটার সর্বশেষ মুখ্যমন্ত্রী ১৬ই ডিসেম্বর ফিরে আসার ঘোষণা দিয়েছেন। দুইয়ে দুইয়ে চারের এ অংক মেলাতে গেলে পরিষ্কার হয়ে যাবে দখল আর ফিরে আসার সমীকরণ।
ভারতের কাছে হাসিনার দেশে ফিরে আসা মানেই বাংলাদেশ দখল নেয়া। পশ্চিম বঙ্গের মন্ত্রী আর আসামের বিধায়করা আসলে এ সত্যটাই হুমকির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। বুঝার মালিক আমরা নিজেরা।
https://www.amibangladeshi.org/blog/1988