স্বাধীন গোপালগঞ্জ!

Submitted by WatchDog on Friday, November 27, 2026

গোপালগঞ্জ স্বাধীন হয়ে গেছে...লম্বা লম্বা রাম দা হাতে নিয়ে স্থানীয় যুবকদের উল্লাস আন্দেলিত করেছে অনেককে। ঢাকায় বসে এ নিয়ে তৃপ্তি নিয়েছেন অনেকে। শোনা যায় 'আলো আসবেই' গ্রুপের মত আরও কটা গর্তে লুকানো ইঁদুর গ্রুপ নিজেদের ভেতর এ নিয়ে চাপা উল্লাস করেছে। গোপালগঞ্জের স্বাধীনতা কবে ঢাকায় কড়া নাড়বে এ নিয়ে অনেকে নাকি দিন তারিখও ঠিক করে ফেলেছে।

মুক্তিযুদ্ধের চেতনায় যাদের অর্গাইজম হয় তাদের ওখানেই যাওয়া উচিৎ নয় কি? আমি নিজে এ রোগের রুগি হলে অনেক আগেই রাস্তা ধরতাম।
দক্ষিণ সুদানের পর মাটির ধরণীতে এই প্রথম নতুন কোন দেশের অভ্যুদ্বয়! থ্রী চিয়ার্স!!! আশাকরি ভারত ইসরায়েল সহ আরও অনেক বন্ধুপ্রতিম দেশ দেশটাকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সদস্যপদ লাভে সয়াহতা করবে।

তবে মাঠের বাস্তবতা হচ্ছে ছোট হয়ে আসছে গোপালগঞ্জের পৃথিবী। ওখানে গ্রাহক সেবার সবকটা সেক্টর অচল হয়ে গেছে। ব্যাংকি খাতে দেখা দিচ্ছে স্থবিরতা। ইন্টারনেট সার্ভিসেও শয়তানের আসর পরেছে। জ্বালিয়ে দেয়া থানা সমূহে ভুতের কাফেলা দিনের বেলাতেই নাকি ভিড় জমাচ্ছে। অচল হয়ে গেছে নতুন দেশের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ। ঐ অঞ্চলের সবকটা সিএনজি ষ্টেশনের মজুত এখন তলানিতে।

এমন খারাপ সময়ে ঢাকার অনেক টকশোমারানীদের ঐ দেশে হিজরত বদলে দিতে পারে স্থানীয়দের মনোবল। আসুন সরকারের কাছে দাবি জানাই...রুমিন খালা, আনিস মামু, তুষার কাকু, পান্না চাচু আর মেহের আফরোজ শাওন ভাবিকে দ্রুত গোপালগঞ্জ পাঠানোর ব্যবস্থা করা হোক! রাম দা হাতে ওদের খেমটা নাচও আমরা দেখতে চাই।

ভালো লাগলে শেয়ার করুন