আন্তর্জাতিক / বিশ্ব

সমাজতন্ত্র, রাজতন্ত্র, একদলীয় তথা একব্যক্তির শাসন

Submitted by WatchDog on Monday, January 1, 2024

সমাজতন্ত্র, রাজতন্ত্র, একদলীয় তথা একব্যক্তির শাসনের বিরুদ্ধে মার্কিনীদের শক্ত অবস্থানের মূলে আছে পৃথিবীর দেশে দেশে মানবতা ও গণতন্ত্র সমুন্নত রাখায় দেশটার প্রতিশ্রুতি। অন্তত এমনটাই বলে থাকে দেশটার পলিটিকাল প্রোপাগান্ডা মেশিন।

ফ্রম দ্যা রিভার টু দ্যা সী প্যালেস্টাইন উইল বি ফ্রি...

Submitted by WatchDog on Monday, January 1, 2024

শ্রুতিমধুর এই শ্লোগান দাবানলের মত ছড়িয়ে পরছে বিশ্বের এক প্রান্ত হতে প্রান্তে। গতকাল লন্ডন, প্যারিস, মাদ্রিদ সহ ইউরোপের অনেক দেশের রাজধানী সাক্ষী হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে উত্তাল প্রতিবাদের। এবং এ প্রতিবাদ ছড়িয়ে পরছে দক্ষিণ আমেরিকা হতে শুরু করে সুদূর আফ্রিকা পর্যন্ত।

ভারত মাতা কি জয়!

Submitted by WatchDog on Monday, January 1, 2024

আমাদের মগজের সবকটা চেম্বারে ছবির এসব ক্যান্সার স্থায়ীভাবে গেঁথে দেয় ওরা। অপসংস্কৃতির সুনামিতে ভাসিয়ে নেয় অনাদিকাল ধরে চলে আসা আমাদের নিজস্ব সংস্কৃতি। সীমান্তের কাঁটাতারে আমাদের ঝুলিয়ে পৈশাচিক আনন্দ উল্লাসে মেতে উঠে। আসমান সমান অসম বাণিজ্যের থাবায় সূতিকাগারে মৃত্যু ঘটায় আমাদের অর্থনীতির অবকাঠামো। নিজেদের পোষ্য পুতুলকে ক্ষমতায় বসিয়ে কেড়ে নেয়ে আমাদের ভোট দেয়ার অধিকার। নিজেদের বৈদেশিক মুদ্রা আয়ের ৪র্থ গাই গরু হিসাবে ব্যবহার করে আমাদের। এবং বিনিময়ে আশা করে ওদের আনন্দে আমরা আনন্দিত হবো, ওরা কাঁদলে আমরা কাঁদবো। কারণ ৭১'এ ওরা যে আমাদের স্বাধীন করে দিয়েছিল।

আমেরিকা ইসরায়েল প্রণয় ও তার দেনমোহর.

Submitted by WatchDog on Monday, January 1, 2024

প্রশ্নটা অনেকের, আমেরিকা কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে? এক সময় এ প্রশ্নের উত্তর আমারও জানা ছিলনা। কিন্তু যতই দিন যাচ্ছে এবং এই দুই দেশের সম্পর্কের অটোপসি করছি পানির মত পরিষ্কার হয়ে আসছ উত্তর।

ও ও রাজপুতিন...লাভার অব দ্যা রাশান কুইন...

Submitted by WatchDog on Saturday, June 24, 2023

যুদ্ধ শুরুর এক সপ্তাহের ভেতর কিয়েভের ব্যস্ত রেস্তোরায় ভদকা পান করার রুশ জেনারেলদের উচ্চাভিলাষী পরিকল্পনা মাঠেই মারা যায়। এবং এ মুহূর্তে পুতিন যুদ্ধ নিয়ে অনেকটাই নীরব। আগের মত আর হম্বি তম্বি করে রুশ ভদকা ঐতিহ্যের মহিমা ফিরিয়ে আনার দাবি করেন না

জিম জোনস...আত্মহত্যার স্বরলিপি!

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
বর্ণবাদ ও অর্থনৈতিক অসমতার শিকার অনেক আমেরিকান পাড়ি জমায় জোনসের কথিত সমাজতান্ত্রিক সমতার লীলাভূমিতে। জোনসটাউন তার পরিপূর্ণতা পাওয়ার ঊষালগ্ন হতে অনেক মার্কিন নাগরিক অভিযোগ করতে শুরু করে জিম জোনস কাল্টের অনেকে তাদের শিশুদের চুরি করে জোনসটাউনে নিয়ে যাচ্ছে। এবং তার সাম্যবাদের দীক্ষায় দীক্ষিত করছে। টনক নড়ে মার্কিন প্রশাসনে। 

In America no one is above the law!

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
মিথ্যা প্রচারণার মেগা ফোন হিসাবে কাজ করেছিল দেশটার কট্টর ডানপন্থী মিডিয়া নেটওয়ার্ক ফক্স নিউজ। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই মিথ্যার পক্ষে সাফাই গেয়ে ফক্স নিউজের টাকার কার্লসন, জেনিন পেরো, শন হেনেটি, লওরা ইনগ্রাম, সহ গোটা নেটওয়ার্ক উঠেপড়ে লেগেছিল বাইডেন বিজয়ের বিরুদ্ধে।

প্যালেষ্টাইন ও কিছু দীর্ঘশ্বাস...।

Submitted by WatchDog on Sunday, January 29, 2023

উত্তপ্ত হয়ে উঠছে প্যালেস্টাইন। একদিকে গাজা অন্যদিকে পশ্চিম তীর। জেরুজালেমও বাদ যাচ্ছেনা। প্রতিদিন ঘটছে খুনাখুনির ঘটনা। অবস্থাদৃষ্টে মন হচ্ছে আরও একটা ফুলস্কেল ইসরায়েলি অফেন্সিভের মুখোমুখি হতে যাচ্ছে পশ্চিম তীর ও গাজা।

এমনটা যে অপ্রত্যাশিত ছিল তা নয়। বেঞ্জামিন নেতনিয়াহু ও তার কট্টর ডানপন্থী জোট ক্ষমতায় ফিরে আসার প্রেক্ষাপটে ধারণা করা গিয়েছিল অস্থিতিশীল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ঐ অঞ্চল। প্যালেষ্টাইনিদের জন্যে কোন ছাড় নয়, নির্বাচনে এমনটাই ছিল নেতনিয়াহু ও তার ডানপন্থী কোয়ালিশনের প্রতিশ্রুতি। এবং দেশটার জনগণ হার্ড-লাইনের পক্ষে রায় দিয়েছে।

ইয়াঙ্কিদের ইয়াঙ্কিপনা ও উগান্ডার স্বর্ণভাণ্ডার!

Submitted by WatchDog on Monday, July 4, 2022

সম্প্রতি আফ্রিকার দেশ উগান্ডা ঘোষণা করেছে তারা ৩১ মিলিয়ন (৩ কোটি ১০ লাখ) টন আকরিক স্বর্ণের মজুত আবিষ্কার করেছে। এই ৩১ মিলিয়ন টন হতে কম করে হলেও ৩ লাখ ২০ হাজার টন স্বর্ণ বেরকরা যাবে। দেশটার প্রেসিডেন্ট মিউসেভেনির মতে এর আনুমানিক মূল্য হবে ১২ ট্রিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যে উত্তোলন কাজে ব্যবহারের জন্যে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ হতে সরকার ৭০০ মিলিয়ন ডলার অগ্রিম পেয়েছে।

নায়ক ও খলনায়ক...

Submitted by WatchDog on Sunday, July 3, 2022

অলমোষ্ট ৭০-৮০% বাংলাদেশির বিচারে আমেরিকা হচ্ছে গোটা বিশ্বের খলনায়ক। ওরা দেশে দেশে যুদ্ধ বাধায়। ইয়াকিং কায়দায় মানুষ খুন করে বেড়ায়।
আমেরিকা এমন এক দেশ যেখানে ঘরে ঘরে অস্ত্র ভাণ্ডার। ১৭ বছরের কিশোর এসাল্ট রাইফেল হাতে এলিমেন্টারি স্কুলে ঢুকে শিশুদের হত্যাকরে।