কাহিনীর ভেতর কাহিনী...
খুব কাছ হতে দেখা হয়েছে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবন। আল আকসা মসজিদ কমপ্লেক্সে ইসরাইয়েলি সৈন্যদের টিয়ার গ্যাসের বর্বরতার সামনে আমি সহজে দাঁড় করাতে পারি ওখানকার প্রতিদিনের পরিবেশ। গোধূলি বেলায় কমপ্লেক্সের স্বপ্নীল পরিবেশ। চারদিকের নৈসর্গিক স্তব্দতা, সীমাহীন পবিত্রতা আর জড়ো হওয়া মানুষের ফিসফাস শব্দ যে কাউকে নিয়ে যাবে হাজার বছর আগের আল আকসায়। কান পাতলে হয়ত শোনা যাবে মুসলিম ধর্মের বিবর্তনের অনেক অজানা কাহিনী।