বিশ্বব্যাপী আজ্রায়েলের সমর্থন

Submitted by WatchDog on Sunday, November 1, 2026

বিশ্বব্যাপী আজ্রায়েলের সমর্থন নিয়ে আলোচনা সমালোচনা করছিলাম আমার আম্রিকান কালো বন্ধু জশোয়া ক্যাম্পবেল'এর সাথে। সে আমার কলিগ। উচ্চ শিক্ষিত এবং বিশ্ব রাজনীতির উপর ভাল জ্ঞান রাখে। নিজেই স্বীকার করলো এক সময় আজ্রায়েলের প্রতি তার ঘোর সমর্থনের কথা। মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থার পাশাপাশি দেশটার গণতান্ত্রিক দায়বদ্ধতার জন্যে ছিল তার গভীর শ্রদ্ধা।

তবে তা বদলে গেছে নে*ত*নি*য়া*হু সরকারের গা*জা আক্রমণ, শিশু হত্যা ও পশ্চিম তীরে স্যটলারদের বহুমুখী কাণ্ডের কারণে।
জশোয়া এখন নিশ্চিত জেনোসাইডাল বর্ণবাদী এই দেশটার পতন খোদ আমেরিকা হতেই শুরু হবে। খুব নিকট ভবিষ্যতে আমেরিকায় এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন যার নির্বাচনী এজেন্ডার শীর্ষে থাকবে আজ্রায়েলের সাথে বহু বছরের পুরানো সম্পর্কের ডিভোর্স ও ফি*লি*স্তি*নি রাষ্ট্রের ম্যাণ্ডেট।

এ ধরণের মনমানষিকতা আমেরিকান সমাজের জন্যে একেবারেই নতুন, এবং তা দাবানলের মত গ্রাস করে নিচ্ছে দেশটার নতুন প্রজন্মকে।
বিভিন্ন জরিপে দেখা গেছে আম্রিকান যুবসমাজের শতকরা ৭৫ ভাগ চাইছে প্রতি বছর আজ্রায়েলকে দেয়া ৩.৫ বিলিয়ন ডলারের সাহায্য এখনই বন্ধ করা হোক। বন্ধ করা হোক সব ধরণের সামরিক সহযোগীতা। নে*ত*নি*য়া*হু'কে তুলে দেয়া হোক আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের হাতে।

একাধিক জরিপের মতে দেশের প্রাপ্তবয়স্ক জনসংখার শতকরা ৫৬ ভাগ মানুষ এখন আজ্রায়েল বিরোধী মনোভাব পোষন করে।
চলমান মিডটার্ম নির্বাচনে এ মনোভাবের প্রভাব পরতে শুরু করেছে। কংগ্রেসের উভয় কক্ষে দেশটার মুসলমান প্রতিনিধিদের পদচারণা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আজ্রায়েল বিরোধী প্রচারণার বিষ্ফোরণ ঘটছে। আগের মত কেউ আর ভয় পাচ্ছেনা আজ্রায়েল বিরোধী কথা বলতে।

কথা হচ্ছিল পৃথিবীর অন্যান্য দেশে গা*জায় আজ্রায়েলি গণহত্যার প্রতি সমর্থন নিয়ে। নিশ্চিত ভাবে বলা হয় এ তালিকার সবার উপরের অবস্থান ভারতের। দেশটার ১৪৭ কোটি জনসংখ্যার ২২ কোটি মুসলমানকে বাদ দিলে বাকি ১২৫ কোটির শতকরা ৯৯.৯৯৯৯E ভাগ মানুষ গণহত্যার ঘোর সমর্থক। ইউরোপীয় দেশের তালিকায় এগিয়ে আছে ইউক্রেইন, হাঙ্গেরি ও চেক রিপাব্লিক। আফ্রিকায় কেনিয়া ও নাইজেরিয়া। দক্ষিন আমেরিকায় আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

এশিয়ায় ভারতের পর বাংলাদেশের নাম বলায় বন্ধু জশোয়া খুব অবাক হল। সে ভাল করেই জানে বাংলাদেশ মুসলিম দেশ এবং এখানে স্বাধীন ফি*লি*স্তি*দের দাবি অনেক পুরানো।
তাকে শুধরে দিতে গিয়ে জানালাম, বাংলাদেশ মুসলিম দেশ না বলে মুসলিম প্রধান দেশ বললে ভাল হয়। দেশটার মোট জনসংখ্যার শতকরা ৯১ ভাগ মুসলমান। বাকি ৯ ভাগের একটা বিশাল অংশ হিন্দু। যার সংখ্যা হবে প্রায় ১৫ মিলিয়ন, অর্থাৎ দেড় কোটি। এই দেড় কোটির প্রায় শতকরা ৯৯.৯৯৯৯E ভাগ মানুষ গা*জা ও পশ্চিম তীর সহ পৃথিবীর যে কোন দেশের যে কোন প্রান্তে মুসলিম নিধনের ঘোর সমর্থক।
এর ঐতিহাসিক কারণ জানতে চাইলে আমার জবাব ছিল খুব সাধারণ... মুসলিম বিরোধীতা ও ভারত কানেকশন!

পৃথিবীর বিভিন্ন দেশের শাসকদের মনোরঞ্জন করিয়ে আজ্রায়েল কিভাবে সমর্থকদের তালিকাটা লম্বা করছে সেটা নিয়েও আলোচনা হলো। অবশ্যই এ তালিকার সবার শীর্ষে থাকবে খোদ মার্কিন সরকার। পশ্চিম ইউরোপের প্রায় সব সব দেশও এ তালিকার আওতায়। আজারবাইজান নিয়েও কথা হলো। কথা হল আফ্রিকার সোমালিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার দেশ পেরু নিয়ে। আমরা দুজনেই একমত হলাম জায়ানিজমের থাবা হতে বেরিয়ে আসতে শুরু করেছে আমেরিকা ও ইউরোপের সাধারণ মানুষ। এবার অপেক্ষা শুধু সরকার পরিবর্তনের।

ভালো লাগলে শেয়ার করুন