হরমন সর্দারজী অধ্যায়...

Submitted by WatchDog on Wednesday, October 14, 2026

হরমন সিং কাপুর একজন ভারতীয় বংশোদ্ভত শিখ। বাস করেন লন্ডনে। পেশায় একজন রেষ্টুরেন্ট ব্যবসায়ী এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়া কর্মী। Singh’s Dining নামে একটা রেস্তোরা আছে যা তিনি গর্বের সাথে নন-হালাল রেস্তোরা হিসাবে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করে থাকেন।

সর্দারজীর রেস্তোরা এখন বন্ধ হওয়ার উপক্রম। এবং তা টিকিয়ে রখার জন্যে জনসাধারণের কাছে সাহায্য চাইছেন।

“আজ আমি আমার অহংকার বিসর্জন দিয়ে আমার রেস্তোরাঁটি বাঁচাতে আপনাদের সাহায্য চাইছি,” ‘এক্স’ (X)-এ একটি ভিডিও শেয়ার করার সময় কাপুর এ কথা লিখেছেন।

ঘটনার ভেতরে না ঢুকে বাইরে হতে দেখলে মনে হবে এ আর এমন কি, একজন ব্যবসায়ী তার ব্যবসায় মার খাচ্ছে এবং তা বাঁচিয়ে রাখার জন্যে খদ্দেরদের সাহায্য সহযোগীতা চাইছে।
আসল ঘটনা এটা না, এখানে ডাল মে কুচ কালা হ্যায়!

মূল ঘটনা কিছুদিন আগের।
অনেকদিন ধরেই হরমন সিং মুসলিম ধর্মাবলম্বিদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি, তামাশা, মশকরা, ঠাট্টা সহ ঘৃণা ছড়াচ্ছিলেন। তার এই ঘৃণা ও উস্কানি নতুন এক উচ্চতায় উঠে যায় যেদিন একটি ভিডিওতে এই কন্টেন্ট ক্রিয়েটর গাজা উপত্যকায় অবস্থিত একটি ভবন ধ্বংস করার জন্য নেতানিয়াহু ও ইসরায়েলি দখলদার বাহিনীকে প্রকাশ্যে উস্কানি দেয়া শুরু করেন। এ সময় তিনি নিজের অ্যাকাউন্টে প্রশ্ন তোলেন: “এই ভবনটি এখনও কেন দাঁড়িয়ে আছে?”
তাঁর শেয়ার করা ফুটেজে ভবনটিকে ‘আল-কাদিসিয়া গার্লস স্কুল’ হিসেবে শনাক্ত করা হয়েছে। ভবনটিকে লাল কালিতে চিহ্নিত করে হরমন সিং আজ্রায়েলি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন, মুসলমানদের প্রতি কেন এই অনুকম্পা?

হরমন সিং কাপুরের কাহিনী এখানেই শেষ হতে পারতো কারণ ভারতীয়দের আজ্রাইল প্রীতি নতুন কোন ঘটনা না। গাজার প্রতিটা শিশু হত্যায় তারা উল্লাস করেছে। অন-ক্যামেরা গোটা বিশ্ব দেখেছে ভারতীয়দের এই দানবীয় আচরণ। ব্রিটেনও এর বাইরে ছিলনা।
হরমন সিং কাপুরের এই ভিডিও প্রকাশের পর বেঁকে বসে তার খদ্দেররা। বয়কট করা শুরু করে একবিংশ শতাব্দির এই নব্য মুসুলিনিদের বর্বরতম আচরণ। টনক নড়তে শুরু করে হরমন কাপুরের।

ততদিনে অনেক দেরী হয়ে গেছে সর্দারজীর জন্যে। তার ট্রেন ইতিমধ্যে ইষ্টিশন ছেড়ে চলে গেছে রেষ্টুরেন্ট ব্যবস্যায় লালবাতি জ্বালিয়ে। সাদা ব্রিটশ খদ্দেররা কাপুরের Singh’s Dining ঘৃণাভরে প্রত্যাখান করেই ক্ষান্ত থাকেনি, উলটো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার রেষ্টুরেন্টকে বয়কট করার আহবান জানিয়ে নিজদের ঘৃণা প্রকাশ করেছে।

হরমন সিং কাপুর তার বর্ণবাদী ব্যবসা বাঁচানোর জন্যে এখন গুগলের দিকে আঙ্গুল তুলেছেন। অভিযোগ করছেন, গুগল তার গ্রাহকদের দেওয়া আসল পাঁচ-তারা রিভিউ উপেক্ষা করে শুধুমাত্র এক-তারা রিভিউ গ্রহণ করছে। তাতে নাকি তার ব্যবসার ক্ষতি হয়েছে। কষ্টের নদীতে সাঁতার কাটতে গিয়ে তিনি বলেছেন, তার বাড়ির ভাড়া বাকি পড়েছে এবং বাড়িওয়ালা আদালতে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে।

সিং'জী তার সোশ্যাল মিডিয়ার অনুসারীদের রস্তোরায় একটি টেবিল বুক করার জন্য আকুল আবেদন জানিয়েছেন এবং সাথে এও জানান যে রেস্তোরাঁটি গর্বের সাথে নন-হালাল ফুড সার্ভ করে থাকে। যারা যেতে পারবেন না, তাদের তার পোস্টটি শেয়ার করতে বলেছেন।

আসুন আমি আপনিও শেয়ার করি হরমন সিং কাপুর কাহিনী। তবে সে কাহিনী হবে মোটা মাথার ঘৃণ্য বর্ণবাদী এক ভারতীয়র কাহিনী!
https://www.facebook.com/reel/28445361898426059

ভালো লাগলে শেয়ার করুন