হিরো হতে জিরো...ইশরাক হোসেন
বিএনপি ঘরনার দু'একজনের মুখে শুনলাম ভিন্ন কথা। খোকার ছাওয়াল ইশরাক নাকি ঢাকার মেয়র হওয়ার বার্তা তারেক জিয়ার দরবারে পৌঁছে দেয়ার জন্যে হাতে পিস্তল নিয়ে মাঠে নেমেছিলেন। ভেবেছিলেন প্রশংসার প্লাবনে ভেসে পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত বন্দরে। এমনটা করতে গিয়ে হয়ত গিয়ে ভুলে গিয়েছিলেন সময় এখন ভিন্ন। ইন্টারনেটের বেড়াজালে আটকে আছে পৃথিবী। মানুষের হাতে হাতে মোবাইল। কিছু হলে সচল হয়ে উঠে তাদের ক্যামেরা। মুহূর্তে ছড়িয়ে পরে ভিডিও। এবং একই মানুষ আগের মত আর চুপ থাকেনা, অথবা চুপ রাখা যায়না।