রক্তাক্ত পরিবর্তন...
দেশে একটা রক্তাক্ত পরিবর্তন ঘটে গেছে। জাতির ঘাড়ে চেপে বসা বিশাল এক দানবকে বধ করেছে দেশের ছাত্র জনতা। এ পরিবর্তন ফুলের মত সুন্দর আর পাখির গানের মত মধুর হবে এমনটা আশা করার কোন কারণ ছিলনা। দানব বধ সব সময়ই রক্তাক্ত হয়। এ নিয়ে অভিযোগ করার কিছু নেই। কুমিল্লায় যুবলীগ নেতাকে জুতাপেটা করছে...ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গরুর সাথে বেধে রেখেছে...ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ছাত্রলীগ নেত্রীর চুলের মুঠো ধরে টানছে উন্মত্ত ছাত্রীর দল...। আপনি কি খুব কষ্ট পাচ্ছেন এসব দেখে? দীর্ঘশ্বাস ফেলছেন আর আফসোস করে বলছেন, এমন পরিবর্তনই কি আমরা চেয়েছিলাম?