আমি বাংলাদেশী ব্লগ

শান্ত হয়ে গেছে রাতের প্যারিস।

Submitted by WatchDog on Wednesday, October 4, 2023

শান্ত হয়ে গেছে রাতের প্যারিস। জানালার বাইরে ব্যস্ত রাস্তা এখন নিঝুম। মানুষ দূরে থাক, গাড়িরও কোন শব্দ নেই। থেমে থেমে এম্বুলেন্সের কর্কশ সাইরেন রাতের নিস্তব্ধতা ভেঙ্গে খান খান করে দিচ্ছে। হয়ত কোথাও কিছু একটা ঘটেছে, ওদিকেই ছুটছে ওরা। আমারও ব্যস্ত একটা দিনের শেষ। আগামীকাল রাত ১২টার পর লন্ডন-গামী বাস ধরবো এবং পথে কোন অসুবিধা না হলে ভোরের দিকে পৌঁছবো।

The Gravedigger's Wife

Submitted by WatchDog on Wednesday, October 4, 2023

সোমালিয়া! দেশটার নাম শোনার সাথে দৃশ্যপটে ভেসে উঠে দারিদ্র, ক্ষুধা, অনাহার, মৃত্যু পথযাত্রী শিশুদের কান্না আর ফারাহ আইদিদদের মত ওয়ারলর্ডদের নৃশংসতা। এমনটাই জেনে এসেছি এতদিন। স্বভাবতই ধরে নিয়েছি জীবন ওখানে আর দশটা দেশের মত সহজ না। জন্ম নিয়েই যেখানে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় সেখানে শিল্পকর্ম, সাহিত্য নিয়ে ভাল কিছু আশা করা অন্যায়। বিশেষকরে সিনেমা জগতে।

মৃত্যু একটি অবধারিত বাস্তবতা।

Submitted by WatchDog on Wednesday, October 4, 2023

মৃত্যু একটি অবধারিত বাস্তবতা। এ হতে পালানোর উপায় নেই। আমি, আপনি, খালেদা জিয়া, শেখ হাসিনাও এর বাইরে নন। সংকটময় অবস্থায় বিদেশে উড়িয়ে নিয়ে চিকিৎসা করানো বাংলাদেশে নতুন না। বিশেষকরে রাজনৈতিক অঙ্গনে এ বাস্তবতা একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে।

শেখ হাসিনা ও আমেরিকা...

Submitted by WatchDog on Wednesday, October 4, 2023

সমস্যা এখানে বহুমূখী। প্রথমত, নোবেল জয়ী ডক্টর ইউনুসের পেছনে কেবল আমেরিকাই না, আছে বাকি বিশ্বের সব স্বনামধন্য ব্যাক্তিবর্গ। আছে জাতিসংঘের মত অনেক বিশ্ব সংস্থা। তিনি কি পারবেন সবাইকে ঠেক দিয়ে প্রতিশোধ বাস্তবায়ন করতে?!
ছাত্রলীগের মত পশু শক্তিকে কাজে লাগিয়ে স্থানীয়দের ঠেঙ্গানো গেলেও এই শক্তির শেকড় যে বিশ্বকে ঠেকানোর জন্যে গভীর নয় তা দেশের পশু-পাখিও জানে। পশুশক্তির এই দল নেত্রীর সামনে মাসল দেখালেও এদের বিরাট এক অংশ যে ছলে বলে কৌশলে আমেরিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়নে ঢুকার জন্যে সাগর-মহাসাগর পাড়ি দিতে দ্বিধা করবেনা এ নিয়ে কারও সন্দেহ থাকার কথা নয়।

ও ও রাজপুতিন...লাভার অব দ্যা রাশান কুইন...

Submitted by WatchDog on Saturday, June 24, 2023

যুদ্ধ শুরুর এক সপ্তাহের ভেতর কিয়েভের ব্যস্ত রেস্তোরায় ভদকা পান করার রুশ জেনারেলদের উচ্চাভিলাষী পরিকল্পনা মাঠেই মারা যায়। এবং এ মুহূর্তে পুতিন যুদ্ধ নিয়ে অনেকটাই নীরব। আগের মত আর হম্বি তম্বি করে রুশ ভদকা ঐতিহ্যের মহিমা ফিরিয়ে আনার দাবি করেন না

দেশ হতে মহাদেশে...সাগর হতে মহাসাগরে!

Submitted by WatchDog on Sunday, May 28, 2023
সামার ব্রেকের পর পুরো-দমে ক্লাস চলছে। প্রকৃতিতে শরতের আগমনী বার্তা। একদিকে পাতা ঝরছে, অন্যদিকে দিনগুলো ছোট হয়ে আসছে। তেমনি এক দিনে ডিন অফিস খবর দিল আরও ৫জন বাংলাদেশি আসছে আমাদের কলেজে। ইউক্রেইনের ঝাপারোজিয়া শহর হতে রেলে করে আসছে ওরা। ষ্টেশনে কলেজের বাস যাচ্ছে ওদের আনতে। আমাদের কেউ যাবে কিনা জানতে চাইলে আমি রাজি হয়ে গেলাম।

দেশপ্রেমের স্বরলিপি...

Submitted by WatchDog on Sunday, May 28, 2023

নিউ ইয়র্কেই শুরু হয়েছিল শেষটার। জ্যাক্সন হাইটসের বাঙ্গালী দোকান হতে কেনা ইলিশ মাছের পেট হতে যেদিন পাথর প্রসব করল সেদিনই নিজকে বুঝাতে সক্ষম হয়েছিলাম দেশপ্রেম বলতে আসলে কিছু নেই। সবাই আমরা ধান্ধাবাজ। একেক জন একেক পথে ধান্ধা করছি। বেঁচে থাকার লড়াইয়ে ধান্ধাকে কাজে লাগাচ্ছি। দেশপ্রেম হচ্ছে ধান্ধাবাজি বাণিজ্যের অন্যতম মালমসলা।

Breaking Bad...

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
পৃথিবীর অনেক দেশের অনেক শহর নিয়ে লিখেছি। পাঠকদের সাথে শেয়ার করেছি নগর জীবনের অভিজ্ঞতা। সে তালিকায় যেমন আছে তারুণ্যের দীর্ঘ ১২ বছর কাটানো রুশ দেশের সেন্ট পিটার্সবার্গ, তেমনি আছে পাঁচ বছরের সিডনীর জীবন যুদ্ধ। নিউ ইয়র্কের ছয় বছরই ছিল ভার্চুয়াল দুনিয়ায় স্থায়ী হওয়ার লগ্ন। এ লগ্নেই পাঠকদের পরিচিত করেছি অধুনা বিশ্বের অর্থনৈতিক রাজধানী হিসাবে পরিচিত এ শহরের সাথে। কথার ফাঁকে ফাঁকে নিয়ে গেছি এন্ডিসের দেশ পেরু, বলিভিয়া, কলোম্বিয়া ও ইকুয়েডোরে। কিন্তু গেল ১২ বছর ধরে যে শহরটায় আছি তার দিকে ভাল করে চোখে ফেরানো হয়নি।

জিম জোনস...আত্মহত্যার স্বরলিপি!

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
বর্ণবাদ ও অর্থনৈতিক অসমতার শিকার অনেক আমেরিকান পাড়ি জমায় জোনসের কথিত সমাজতান্ত্রিক সমতার লীলাভূমিতে। জোনসটাউন তার পরিপূর্ণতা পাওয়ার ঊষালগ্ন হতে অনেক মার্কিন নাগরিক অভিযোগ করতে শুরু করে জিম জোনস কাল্টের অনেকে তাদের শিশুদের চুরি করে জোনসটাউনে নিয়ে যাচ্ছে। এবং তার সাম্যবাদের দীক্ষায় দীক্ষিত করছে। টনক নড়ে মার্কিন প্রশাসনে। 

আমেরিকার বুনো পশ্চিমের গল্প।

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
শুক্রবারে রওয়ানা দিয়ে রোববার ফিরে আসা, সর্বসাকুল্যে ১১০০ কিলোমিটার ড্রাইভ। এ ধরণের ড্রাইভ একসময় ডাল-ভাতের মত সহজ মনে হলেও এখন শরীরের উপর দিয়ে যায়। ক্লান্তি এসে চেপে ধরে।