আমি বাংলাদেশী ব্লগ

হিরো হতে জিরো...ইশরাক হোসেন

Submitted by WatchDog on Tuesday, October 20, 2026

বিএনপি ঘরনার দু'একজনের মুখে শুনলাম ভিন্ন কথা। খোকার ছাওয়াল ইশরাক নাকি ঢাকার মেয়র হওয়ার বার্তা তারেক জিয়ার দরবারে পৌঁছে দেয়ার জন্যে হাতে পিস্তল নিয়ে মাঠে নেমেছিলেন। ভেবেছিলেন প্রশংসার প্লাবনে ভেসে পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত বন্দরে। এমনটা করতে গিয়ে হয়ত গিয়ে ভুলে গিয়েছিলেন সময় এখন ভিন্ন। ইন্টারনেটের বেড়াজালে আটকে আছে পৃথিবী। মানুষের হাতে হাতে মোবাইল। কিছু হলে সচল হয়ে উঠে তাদের ক্যামেরা। মুহূর্তে ছড়িয়ে পরে ভিডিও। এবং একই মানুষ আগের মত আর চুপ থাকেনা, অথবা চুপ রাখা যায়না।

সৌদি রাজতন্ত্র ও দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড!

Submitted by WatchDog on Tuesday, October 20, 2026

প্রাপ্ত বয়স্ক দুজন নর-নারীর চুম্বন কি অনৈতিক কাজ?
কোন হদিসে? মোহম্মদ বিন সালমান হাদিস?
মসজিদের প্রবেশ পথে কি লেখা ছিল এখানে চুম্বন নিষেধ?
হতে পারে এই দুই বাংলাদেশি ভুল জায়গায় ভুল সময়ে তাদের ভালোলাগা, ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। তাই বলে তার জন্যে শরীর হতে এক কোপে মস্তক আলাদা করতে হবে? তাও আবার ধর্মের নামে? আর কি কোন শাস্তির বিধানে ছিলনা তাদের ভাণ্ডারে?

ইউনুসের খবর নাই! ইউনুসের খবর নাই!!

Submitted by WatchDog on Saturday, October 17, 2026

পাঠকদের আশাকরি মনে আছে জোসেফ বাইডেনের সাথে বাসার ফ্রিজে বিশাল বিশাল পাঙ্গাশ মাছ ফেলে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার সার্টিফিকেট জালিয়াতি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি পাওয়া কন্যা সায়মা পুতুলের সেলফির কথা? সেলফির সেই ছবি বাংলাদেশের এমন কোন পত্রিকা নেই যার প্রথম পাতায় আসেনি। এমনকি সাপ্তাহিক চটি পত্রিকার হেডলাইনেও ছিল এ খবর...হাসিনা ও পুতুলের আমেরিকা জয়!

সময় গেলে সাধন হবেনা...

Submitted by WatchDog on Thursday, October 15, 2026

ডক্টর মোহম্মদ ইউনুসের প্রতি শেখ হাসিনা তথা আওয়ামী লীগের রাগের কারণ কেবল অসময়ে ক্ষমতা হারানোর কষ্ট না, বরং ঘৃণ্য ও বর্বর শেখ পরিবারের মুখোশ খুলে তাদের কুৎসিত চেহারা বিশ্বের সামনে তুল ধরাই ছিল গোস্বার আসল কারণ।।ক্ষমতা আজ চলে গেছে হয়ত কাল আবার ফিরে আসবে। কিন্তু ফিরে আসবেনা টিউলিপ সিদ্দিকির মন্ত্রিত্ব, ফিরবেনা পুতুলের বিশ্বব্যাংকের চাকরি, ফিরবেনা লুটপাটের আলী-বাবা চল্লিশ চোরের সাম্রাজ্য।

হরমন সর্দারজী অধ্যায়...

Submitted by WatchDog on Wednesday, October 14, 2026

হরমন সিং কাপুর একজন ভারতীয় বংশোদ্ভত শিখ। বাস করেন লন্ডনে। পেশায় একজন রেষ্টুরেন্ট ব্যবসায়ী এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়া কর্মী। Singh’s Dining নামে একটা রেস্তোরা আছে যা তিনি গর্বের সাথে নন-হালাল রেস্তোরা হিসাবে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করে থাকেন।

পলাতক লীগ বাহিনী...

Submitted by WatchDog on Tuesday, October 13, 2026

'ডক্টর মোহম্মদ ইউনুস বিশ্ব বাটপার' শব্দগুলো আওয়ামী ঘরণায় এখন বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা শেয়াল দলের লিডারের কায়দায় কেউ একজন উচ্চারণ করলে পঙ্গপালের মত বাকিরা 'আমিন' বলে নিজেদের সমর্থন ব্যক্ত করে যায়। শুনলে মনে হবে লন্ডন অথবা নিউ ইয়র্ক ফিলারমোনিতে কোন অর্কেস্ট্রা পারফর্ম করছে।

মধ্যরাতে পুলিশি অভিযান...

Submitted by WatchDog on Tuesday, October 13, 2026

গুলশানের এক বার হতে কতিপয় মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এখানে দুটো প্রশ্ন; যাদের গ্রেফতার করা হয়েছে তারা কারা এবং কি তাদের অপরাধ?
গ্রেফতার হওয়া মহিলারা কি পতিতা? খদ্দের ধরার জায়গা হিসাবে বেছে নিয়েছিল ঐ বারকে? না-কি মদ্যপান ছিল মূল উদ্দেশ্য?

সৌদি আরবের রিয়াদ বিমান বন্দরে হুতিদের হামলায় ১২ জন নিহ

Submitted by WatchDog on Tuesday, October 13, 2026

এবার আসা যাক গেল আগস্টে ন্যাটোর আদেলে গড়ে তোলা মক্কা প্যাক্টের ভূমিকায়। চুক্তিতে কথা ছিল প্যাক্টের এক দেশ আক্রান্ত হলে বাকিরা ঝাঁপিয়ে পরে রক্ষা করবে তাদের পার্টনার-ইন-কমবাটকে। সৌদি আরব আক্রান্ত, কিন্তু যুদ্ধের ময়দানের ধারে কাছে নেই বাকি দুই সদস্য তুরস্ক ও পাকিস্তান। তুরস্ক বলছে তারা অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সাহায্য করছে। পাকিস্তান তার মিত্র দেশের জন্যে কিছু করছে তার কোন প্রমাণ নেই কারও কাছে। কিছুই করছেনা তারা কারণ করার মত তেমন কিছু নেই তাদের হাতে। সৈন্য পাঠিয়ে সন্মুখ যুদ্ধে অংশ নেয়ার মত আহাম্মক না তারা।

বন্যেরা বনে সুন্দর...

Submitted by WatchDog on Saturday, October 10, 2026

রাত প্রায় বারটা। এত রাতে নিশ্চয় স্থানীয় কেউ ফোন করেনি। ইস্ট কোস্টে ওরা দু'ঘণ্টা এগিয়ে, ওখান হতে কারও ফোন করার সম্ভাবনা প্রায় শূন্য।
ভ্যানকুভার এক ঘণ্টা পিছিয়ে থাকলেও রহমানের সময় জ্ঞান আছে তাই তার ফোন করার সম্ভাবনাও কম। লন্ডনে এখন সকাল ৮টা। হাছান অনেক রাতে বিছানায় যায়, এত সকালে সাংঘাতিক কিছু না ঘটলে ফোন করার কথা না।

উন্নয়ন! উন্নয়ন!!

Submitted by WatchDog on Thursday, October 8, 2026

জাহেদ মালেক স্বপন তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী। মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য। পিতা কর্নেল মালেক ছিলেন ঢাকা শহরের মেয়র। করতেন এরশাদের জাতীয় পার্টি। সর্বশেষ ২টি জাতীয় নির্বাচনে জনাব স্বপন আসল নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন কিনা তার কোন রেকর্ড নেই। ভুত প্রেতের ভোটে নির্বাচিত হয়ে থাকলেও অবাক হওয়ার কিছু থাকবেনা। দেশ যখন একদল, এক পরিবার তথা একজনের সম্পত্তি হয়ে যায় তখন ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা জরুরি না। তবে কিছু বিষয় আছে যা নিয়ে প্রশ্ন তোলা প্রতিটা সচেতন নাগরিকের নাগরিক দায়িত্ব। এ ব্যাপারে আরও কিছু জানতে চলুন জনাব স্বপনের নির্বাচনী এলাকায় ঢু মেরে আসি।