অভিজ্ঞতা

অনেস্ট ব্যবসার ডিসঅনেস্টি...

Submitted by WatchDog on Sunday, July 5, 2026

সর্বশেষ কবে আপনি প্রেক্ষাগৃহে একা, সপরিবারে অথবা বান্ধবীকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন? মনে করতে অনেকেরই হয়ত কষ্ট হবে। বোধহয় ১৯৯২ সালে সর্বশেষ বাংলাদেশি সিনেমা হলে যাওয়া। উপলক্ষ হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত শঙ্খনীল কারাগার ছবিটা দেখা। এ এডভেঞ্চারে আমার চাইতে আমার প্রেমিকার তাগাদা ছিল বেশি।ঢাকা কলেজ পর্ব শেষকরার পর কোনদিনও ওদিকে যাওয়া হয়নি, তাই বলাকার প্রস্তাব করার পর আমি না করতে পারিনি।

জুলাই পরিবর্তন ও স্বামীসূখ...

Submitted by WatchDog on Friday, July 3, 2026

জুলাই পরিবর্তনের বয়স এখন দুই বছর। এই দুই বছরে দেশের অনেক কিছু বদলে গেছে। ইন্টেরিমের দেড় বছর ছিল জুলাইয়ের আলোকে মৌলিক কিছু পরিবর্তনের ইঙ্গিত। বিএনপির চার মাস তাদের জন্যে মরুভূমির তপ্ত সূর্যের দাপটের এক পশলার বৃষ্টির মত। ক্ষুধা তৃষ্ণায় শুকিয়ে চৌচির হয়ে যাওয়া পকেটকে ঠাণ্ডা করার সোনালী উপলক্ষ। জুলাই গেছে একদিকে আর ক্ষমতাসীনদের দেশ শাসন গেছে অন্যদিকে। এক কথায় জুলাই হারিয়ে গেছে অথবা যাচ্ছে।

হাসনাত আবদুল্লার মায়াবি চেহারা ও নাহিদ ইসলামের নাদুস নুদুস ভূঁড়ি...

Submitted by WatchDog on Saturday, June 20, 2026

আপনি যখন রাজনীতির সিঁড়ি বেয়ে এমপি মন্ত্রী বনে যান হঠাৎ করেই বদলে যায় আপনার জীবন । সংসদ ভবনে আয়েশি সময়, মিডিয়ার অবিচ্ছিন্ন এটেনশন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশাল অডিয়েন্স, মসৃণ অর্থ প্রবাহ, অপ্রত্যাশিত পাব্লিক তৈলমর্দন, সব মিলিয়ে দুদিন আগে মাঠে কিল-ঘুষি খাওয়া একজন রাজনীতিবিদ হঠাৎ করেই খুঁজে পান নত

গালাগালি বিশ্বব্যাপী...

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

গল্পটা আগেও একবার করেছিলাম। যারা আমার লেখালেখির সাথে পরিচিত তাদের মনে থাকার কথা। প্রাসঙ্গিক হওয়ার কারণে এখানে আবারও টেনে আনছি।
আমি আমার ইঞ্জিনিয়ারিং কোর্সের শেষ বর্ষে। ফাইনাল থিসিস জমা দিয়ে তা ডিফেন্ড করলেই আমার মাস্টার্স কমপ্লিট হবে। তার আগে থিসিসের ম্যাটেরিয়াল জোগাড় করার জন্যে আমাকে মাস-খানেক হাতেকলমে কাজ করতে হবে।

পুলিশ তুমি যতই মার বেতন তোমার ২১২...

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

সুযোগ পাইলেই বাংলাদেশের মানুষ কেন পুলিশ পিটায় তার লোভনীয় একটা উদাহরণ রাইখ্যা গেল চিটাগাংয়ের পুলিশ। জাতীয় দলের এক ক্রিকেটাররে পিটাইছে তারা। মেল্যা রাইতে বিমানে কইরা আইয়া স্কুটারে কইরা ঘরে ফিরা যাইবো অথচ পুলিশের কাফফারা দিবোনা, বাংলাদেশে কোন মার পুতের এত বড় সাহস!

সোলাইমান মিয়ার গল্প!

Submitted by WatchDog on Thursday, December 5, 2024

ঘুম ভাঙ্গল সোলাইমান মিয়ার (ছদ্মনাম) ফোনে। এক সপ্তাহর ছুটিতে আছি তাই রাত জেগে নেটফ্লিক্সে Pieces of Her সিরিজটা শেষ করতে বাধা ছিলনা। ভোর ৪টার দিকে ঘুমিয়ে ৮টার দিকে ঘুম ভাঙ্গলে মেজাজ এমনিতেই খারাপ হওয়ার কথা। তার উপর তা যদি হয় নিউ ইয়র্কের স্বল্প পরিচিত একজন বাংলাদেশির ফোনে।

সর্বহারাদের হারানোর কিছু নেই!

Submitted by WatchDog on Wednesday, October 4, 2023

একসময় সমাজতন্ত্রের মক্কা হিসাবে বিবেচিত হতো ধ্বসে যাওয়া সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন শহর পেত্রোগ্রাদ, যা অক্টোবর বিপ্লবের পর লেনিনগ্রাদ নামে পরিচিত ছিল। সে রামও নেই, রাজ্যও নেই। সোভিয়েত ইউনিয়ন এখন ইতিহাস। একই সাথে ইতিহাসে ঠাঁই নিয়েছে লেনিন ও তার শহর লেনিনগ্রাদ। রূপান্তরিত সেন্ট পিটার্সবার্গ নাম আমাদের নিয়ে যায় জার-তন্ত্রের রাশিয়ায়। নিয়ে যায় ধর্ম ও রাজপ্রাসাদের যৌথ শাসনের কালো অধ্যায়ে।

জীবন যেখানে যেমন...

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
প্রতিবেশী মেক্সিকানদের নিয়ে এ দেশে অনেকের অনেক রকম এলার্জি আছে, বিশেষকরে ট্রাম্প ও তার মুরিদানদের। অবশ্য এসব এলার্জির প্রায় সবটাই রাজনৈতিক। বাস্তবতা হচ্ছে এ দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে মেক্সিকানদের কোন বিকল্প নেই। হোক তা বৈধ অথবা অবৈধ অভিবাসী মেক্সিকান।

অফিস আদালত দেশ বিদেশে...

Submitted by WatchDog on Saturday, May 27, 2023

জেফ্রি রড্রিগেস ছিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার। আমার ইমিডিয়েট বস। তাও লম্বা সময় ধরে। ডোনাল্ড ছিল ডিপার্টমেন্টের ডিরেক্টর, অর্থাৎ বসের বস। ডোনাল্ড ও জেফ্রির আলাদা রুম থাকলেও আমার জন্যে নির্দিষ্ট ছিল সুসজ্জিত একটা কিউবিক। দুজনের রুম ও আমার কিউবিক পাশাপাশি হওয়ার কারণে অকারণে প্রায়ই আমাদের দেখা হয়ে যেত। মাঝে মধ্যে তাদের রুমে ঢুকে হরেক রকম বিষয় নিয়ে আলাপ করি। ওরাও আমার কিউবিকে আসে। দ্বিতীয় কো্ন চেয়ার না থাকায় আমার লো হাইটের ফাইল কেবিনেটে বসে অফিসিয়াল আন-অফিসিয়াল গল্প করে।

আইনের শাসন ও শাসনের আইন (প্রতারণা)...

Submitted by WatchDog on Monday, November 8, 2021

১৪ই আগস্ট, ২০০৩ সাল। যা কল্পনাতে আনতে সাহস পাইনি তাই ঘটল নিউ ইয়র্কে। কোন নোটিশ না দিয়ে হঠাৎ করে নিভে গেল মেগা সিটির বিদ্যুৎ। প্রথমে ভেবে ছিলাম হয়ত সাময়িক কোন অসুবিধা। শীঘ্র ফিরে আসার সম্ভাবনা বিলীন হয়ে গেল যখন জানতে পারলাম কেবল কুইন্সে আমার বাসার আশেপাশেই নয়, গোটা শহর এখন অন্ধকার।
ধীরে ধীরে উন্মোচিত হল পাওয়ার অউটেজের বিশালতা। কেবল শহরেই নয়, অঙ্গরাজ্যের অনেক শহরে ডুবে আছে অন্ধকারে। প্রতিবেশী কানাডাতেও এর প্রতিক্রিয়া হয়েছে।