অভিজ্ঞতা

একজন অদিতির গল্প!

Submitted by WatchDog on Wednesday, November 3, 2021

অদিতির সাথে পরিচয় না হলে ঈশ্বর সৃষ্ট মানুষের যে সংজ্ঞা তার অনেক কিছুই হয়ত অজানা থেকে যেতো। বাইরে দেখা মানুষটার ভেতর যে একই রকম হয়না অদিতি তার ঐশ্বরিক প্রমান। অদিতি ভট্টাচার্য্য। বয়সে আমার চাইতে দুই বছরের বড়। লম্বা চুল আর শাড়িতে খুব সুন্দর লাগে তাকে। আকারে ছোট হওয়ায় প্রথম দেখায় ইননোসেন্ট ইননোসেন্ট মনেহয়। আমার কাছেও তাই মনে হয়েছিল। পশ্চিম বঙ্গের এই বাঙ্গালী মহিলার সাথে পরিচয় নিউ ইয়র্কে। সদ্য পেন্সেল্ভ্যানিয়ার ফিলাডেলফিয়া হতে নিউ ইয়র্কে মুভ করেছি। ট্রান্সফার নিয়ে সেলসম্যাননের চাকরিটা ফিরে পেয়েছি এই মেগা শহরে। ডিসেম্বরের এক সন্ধ্যা। কনকনে শীত।

ধর্ম ও আমরা

Submitted by WatchDog on Friday, October 22, 2021

সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় জড়িতদের পরিচয় উৎঘাটন করতে ইদানিং আমাদের দুই মিনিট সময় লাগেনা। ক্লিয়ার এন্ড লাউডলি বলে দেই অমুক জায়গায় আগুন লাগানো ব্যক্তিটি স্থানীয় আওয়ামী লীগের নেতা। তমুক জায়গায় মূর্তি ভাঙ্গার নায়ক আওয়ামী রাজনীতির প্রথম সারির সৈনিক। ঈমানী যোশে মানুষের কাফেলা যখন হিন্দুদের বাড়িঘর সম্পদ ভাঙ্গার উৎসবে যোগ দেয় ওরা আসলেই কি আওয়ামী ব্যানারে এসব অপকর্ম করে থাকে? তাদের একমাত্র পরিচয় কি আওয়ামী লীগার?
দুস্কৃতিকারীদের পরিচয় দলীয় পরিচয়ের রঙ দিয়ে আমরা কি আত্মপ্রতারণা করছিনা?

গল্প নয়...

Submitted by WatchDog on Saturday, October 9, 2021

কর্মজীবনই আমাকে আমেরিকার গভীরে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে। পাশাপাশি সক্রিয় রাজনীতি দিয়েছে দেশটার রাজনৈতিক দিগন্ত উন্মোচনের। উন্নত বিশ্বে বাসকরে, এর বহুমুখী সুযোগ সুবিধা ভোগ করেও আমরা অনেকেই এ বিশ্বের দেশগুলো নিয়ে খুবই একপেশে। কথায় কথায় সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, দখলদাবাজ, ইসলামোফোবিয়ার মত অভিযোগে অভিযুক্ত করে থাকি। যদিও দিনশেষে আমাদের জীবনের অনেককিছুই আবর্তিত হয় এসব দেশকে ঘিরেই।

এক মালি, দুই ফুল! না-কি দুই মালি এক ফুল!!!

Submitted by WatchDog on Friday, April 30, 2021

অবাক করার মত শহর এই জেরুজালেম। তিন ধর্মের পবিত্র শহর ইসরায়েলিদের নিয়ন্ত্রনে থাকলেও সূখে নেই কেউ। মানুষের চেহারার দিকে তাকালে তাই মনে হয়। অসূখী ভাবটা বেশী চোখে পরে ইহুদি কোয়ার্টারের দিকে গেলে।

ভিয়েনা টু ওয়ারসাে

Submitted by Visitor (not verified) on Wednesday, April 7, 2021

সুডবাহনহফ স্টেশনে এসে দেখি ট্রেন ছেড়ে যেতে আরাে দশ মিনিট বাকি। তেমন লােকজন নেই সম্ভবত সপ্তাহের মাঝামাঝি হওয়ায়। নির্দিষ্ট কম্পার্টমেন্টে এসে লাগেজ রেখে সিট মিলিয়ে বসি। প্রত্যেক বগি দুটি অংশে ভাগ করে প্রতি টাতে চারজন করে বসার ব্যবস্থা। একপাশে লম্বা করিডাের।

জীবন যেখানে যেমন...

Submitted by WatchDog on Saturday, March 27, 2021

কিছু কিছু স্মৃতি সহজে মলিন হয়না। কিছু ঘটনা অবাক করা হলেও স্থায়ী হয়ে যায় মনের গহীনে। তেমনি এক ঘটনা। করোনা তখনও দূরের দেশ চীনের গল্প। আর দশটা উইকএন্ডের মতে সেদিনও পরিবারের সবাইকে নিয়ে দোকানে গেছি। কেনাকাটি সেরে গাড়িতে উঠতে যাচ্ছি কেবল। গিন্নীর হা হা করে উঠল; প্রয়োজনীয় কিছু একটা কেনা হয়নি।

সহযাত্রী

Submitted by Visitor (not verified) on Saturday, March 13, 2021

১৯৯৮ সাল। যাবাে কলকাতা-মুম্বাই। ঢাকা এয়ারপাের্ট পৌছে প্যাসেঞ্জার লাউঞ্জে দেখি আমার চেনা চমৎকার এক যুবতী, বয়স ছাব্বিশ-সাতাশ। শাদা কাপড়ের স্কিনটাইট প্যান্টের ওপর হাল্কা গােলাপি রঙয়ের স্লিভলেস টাইট গেঞ্জি পরা, দুটো বােতামই খােলা।

শহরের রোমান্টিক রাত ও একদল পুলিশের গল্প

Submitted by WatchDog on Sunday, October 4, 2020

সময়টা ছিল জীবনের সোনালী সময়। আমি ব্যাচেলর। চাইলে যে কারও দিকে চোখ তুলে তাকাতে পারি। সম্পর্কে জড়াতে চাইলে সেটাও কোন অন্যায় হবেনা। বিয়ে তো পরের কথা। এক কথায় আমার জগতে আমি এলিজিবল ব্যাচেলর। একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানীর এক্সেকিউটিভ ডিরেক্টটর।

বহমান জীবন

Submitted by WatchDog on Saturday, February 22, 2020

গোটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে ঢেলে সাজিয়েছে আমার কোম্পানী। ১২ জনের টীমকে ছেটে ২ জনে নামিয়ে এনেছে। গত ৬ মাস ধরে চলেছে এই নিধন পর্ব। শুক্রবার হলেই আতংকে থাকতো সবাই। এইবুঝি সমন এলো! হাতে ঘণ্টা খানেকের সময় দিয়ে বলতো, নিজের যা আছে গুছিয়ে সীমানার বাইরে যাও।

স্মৃতির অলিগলি

Submitted by WatchDog on Wednesday, September 9, 2009

ইংল্যান্ডে এত গরম আগে কখনও দেখেছি বলে মনে করতে পারলামনা। মধ্য জুন এবং তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রী সেঃ, হিউমিড। সুদূর সোভিয়েত দেশ হতে দু’দিন তিন রাতের ট্রেন জার্নি শেষে যেদিন লন্ডনের লিভারপুল ষ্টেশনে পৌছলাম পূর্ব ইউরোপের হাল্কা আবহাওয়ার কোন ছায়া খুজে পেলাম না।