অপরাধ ও শাস্তি, যুদ্ধাপরাধী পর্ব
বাস্তবে, কল্পনায় এমনকি এনিমেশনে ছবি বানিয়ে কেউ কেউ জুতা মারছে গোলাম আযমের দিকে। এক মন্ত্রী ঘোষনা দিয়েছেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে গ্রেফতার করা হবে জামায়েত-এ-ইসলামের প্রাক্তন আমিরকে। সরকারের মনোভাবে এটা পরিষ্কার লম্বা সময়ের জন্যে জেলই হতে যাচ্ছে আমিরের ঠিকানা।