ছাগলের তিন নাম্বার বাচ্চা হয়ে আর কতদিন?
আজকের মত অতটা ঘটনাবহুল ছিলনা তখনকার ছাত্রজীবন। মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন আর পাড়া প্রতিবেশীদের নজরদারি এড়িয়ে স্বঘোষিত অ্যাডভেঞ্চার করার সূযোগ ছিল খুবই সীমিত। ছকবাঁধা জীবন আর এঁকে দেয়া গন্ডির বাইরে গিয়ে কিছু করতে চেয়েছে এমন সব ’বিতর্কিত’ চরিত্রের নন্দনা বন্দনা নিয়ে ব্যস্ত থাকত মফস্বলের জীবন।