আমি বাংলাদেশী ব্লগ

ইয়াবা গণতন্ত্র বনাম গণতান্ত্রিক ইয়াবা

Submitted by WatchDog on Sunday, January 16, 2011

শীতের তীব্রতা, গ্রীষ্মের তাপ দাহ অথবা বর্ষার অঝোর ধারা কোন কিছুই আমাদের জন্য বাধা হয়না। চুম্বকের টানের মত টান, রক্তের সম্পর্কের মত আত্মীয়তা আর দূরারোগ্য নেশার মত নেশা, এভাবেই বর্ণনা করা যায় জাতি হিসাবে আমাদের ভোটাসক্তি। পাবলিক সেন্টিমেন্টের প্রতি সন্মান জানিয়েই বলছি, আমরা ভোট নেশায় নেশাগ্রস্ত জাতি।

ক্ষমা চাওয়ায় অগৌরবের কিছু নেই ম্যাডাম জিয়া

Submitted by WatchDog on Monday, January 10, 2011

মুনি ঋষিরা বলেন ক্ষমা চাওয়া না-কি মহত্ত্বের লক্ষণ। মহত্ত্বের জন্যে কেউ ক্ষমা চায় কিনা জানিনা তবে পশ্চিমা দুনিয়ায় বাস করতে গিয়ে কথায় কথায় ক্ষমা চাওয়ার অভ্যাসটা হাড্ডির সাথে মিশিয়ে নিয়েছি অনেকটা বাধ্য হয়ে। ’এক্সকিউজ মি, ’আই এম সরী‘ ‘আই বেগ ইউর পারডন’ এ জাতীয় বাক্যগুলো তোতা পাখির মত ঠোঁটের আগায় লেগে থাকে সার্বক্ষনিক ব্যবহারের জন্য।

বন্ধু নয় প্রভু

Submitted by WatchDog on Saturday, January 8, 2011

আফ্রিকার গহীন অরণ্য অথবা দক্ষিন আমেরিকার আমাজন জঙ্গলে ফেলানী নামের কোন পাখি আছে কিনা জানা নেই। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষীদের চোখে ফেলানী ছিল একটা পাখি। ১৫ বছর বয়সী এই কিশোরীকে স্নাইপার কায়দায় হত্যা করে কাঁটাতারের বেড়ায় ৪ ঘন্টা ঝুলিয়ে রাখে বিএসএফ।

সুশাসনের পালে বাতাস লেগেছে কেবল, সময় চাই আরও সময়

Submitted by WatchDog on Friday, January 7, 2011

সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এমআরটি) গবেষণা ও প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এমআরটি’র গবেষণা কার্যক্রমের অন্যতম লক্ষ্য। তারই ধারাবাহিকতায় ২০১০ সালের ১২ মাসে সংঘটিত...

সিদ্ধান্ত নেয়ার এখনই সময়

Submitted by WatchDog on Sunday, January 2, 2011

রাজনৈতিক ফ্রন্টে ২০১১ সালের আবহাওয়া কেমন যাবে তার একটা প্রাথমিক ধারণা পাওয়া গেছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যে। বছরের প্রথম দিন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভাষণ দিতে গিয়ে তিনি কোন রাখঢাকের আশ্রয় নেননি, যা বলার তা খোলামেলা ভাবে বলে দিয়েছেন। এ ঘোষণায় অবশ্য নতুন কোন রহস্য উন্মোচিত হয়নি।

শাসন ও বিচার ব্যবস্থার মধুচন্দ্রিমা, চাঁদের অন্য পীঠ!

Submitted by WatchDog on Friday, December 31, 2010

বিশেষ করে কুরবানি ঈদের হুজুর-কাম-কসাইদের কার্যক্রম কাছ হতে লক্ষ্য করলে একটা বাস্তবতা চোখে পরতে বাধ্য, আর তা হল তাদের ক্ষিপ্রতা। দক্ষতা যাই থাকুক খোলা তরবারি হাতে ওদের চলাফেরায় থাকে উল্কার গতি। দৃশ্যটা গ্রামেগঞ্জেই দেখা যায় বেশি, পরনে রক্তাক্ত পাঞ্জাবী, কোমরে গামছার নেংটি আর হাতে ধারলো ছুরি নিয়ে এক গরু হতে আরেক গরুতে দৌড়াচ্ছে ওরা। প্রতিদ্বন্ধি হুজুর...

ছাত্রলীগ নেতাকর্মীদের চাকরি দিতে হবে...

Submitted by WatchDog on Wednesday, December 29, 2010

ক্ষমতাসীন দলের সাংসদ কামাল আহমেদ মজুমদার সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে বলেছেন, "স্বচ্ছতা জবাবদিহিতা দেখালে চলবে না। ছাত্রলীগ নেতাকর্মীদের চাকরি দিতে হবে।" তিনি বলেন, "বিএনপি ক্ষমতায় এসেই ছাত্রদলের নেতাকর্মীদের চাকরি দিয়েছিল।

অপরাধ ও শাস্তি, যুদ্ধাপরাধী পর্ব

Submitted by WatchDog on Saturday, December 25, 2010

বাস্তবে, কল্পনায় এমনকি এনিমেশনে ছবি বানিয়ে কেউ কেউ জুতা মারছে গোলাম আযমের দিকে। এক মন্ত্রী ঘোষনা দিয়েছেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে গ্রেফতার করা হবে জামায়েত-এ-ইসলামের প্রাক্তন আমিরকে। সরকারের মনোভাবে এটা পরিষ্কার লম্বা সময়ের জন্যে জেলই হতে যাচ্ছে আমিরের ঠিকানা।

স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসিক হোটেলে দেহব্যবসা

Submitted by WatchDog on Thursday, December 23, 2010

রাজধানীর ফার্মগেটে ইম্পেরিয়াল গেস্ট হাউজ নামের একটা হোটেল আছে যার মালিক আমাদের ’মাননীয়া’ স্বরাস্ট্রমন্ত্রী জনাবা সাহারা খাতুন। এই হোটেলে র‌্যাব অভিযান চালিয়ে আটক করেছে ১৯ জন যৌনকর্মী ও ২০ জন খদ্দের। সোজা বাংলায় এলাকার অনেক হোটেলের মত মন্ত্রীর হোটেলও দেহ ব্যবসার সাথে জড়িত।