অপরাধ ও শাস্তি। মূল্য এক লাখ মাত্র
ঘটনাগুলোর সাথে কমবেশি সবাই পরিচিত। প্রত্যেক জেলায়, এমনকি প্রত্যেক শহরে নিয়মিত ঘটছে । আমাদের নজর কাড়ছে না কারণ সমস্যার সমুদ্র এখন অনেক গভীর, অনেক বেশি উত্তাল। ওখানে সাঁতার কাটা আগের মত অতটা সহজ নয়। অনেকটা পেটি অপরাধের মত গা সওয়া হয়ে গেছে এমন অনেক অপরাধ যা এক সময় সমাজকে আন্দোলিত করতো, ভাবিয়ে তুলত।