ঘরজামাই সেনাবাহিনীকে আর কত যৌতুক দিতে হবে?
সরকার বলছে অনাকাঙ্খিত ঘটনা। সেনাবাহিনী বলছে তারা নিজেরা নয়, কাজটা করেছে আর্মি অফিসার্স হাউজিং সোসাইটি । স্বাভাবতই প্রশ্ন জাগে, বাংলাদেশের সেনাবাহিনী কি হাউজিং সোসাইটির পয়সায় চলে? না হলে সোসাইটির স্বার্থ রক্ষার্থে কেন জনগণের পয়সায় কেনা কামান, বন্দুক আর হেলিকপ্টার সহ সেনাবাহিনী ব্যবহার করা হল?