আমি বাংলাদেশী ব্লগ

একজন দরবেশ বাবার কেচ্ছা

Submitted by WatchDog on Sunday, May 6, 2012

সৌম্য দর্শন, নূরানী চেহারা আর শুভ্রতার সমুদ্র এই দরবেশ বাবার সাথে কি আপনাদের পরিচয় আছে? সাক্ষাৎ মুরিদ না হয়ে থাকলে আসুন পরিচিত হই এবং জানার চেষ্টা করি অজানা অনেক কিছু। আগেই বলে নেই, এ বাবা কিন্তু সে বাবা নন যার দরবার হতে কিছুদিন আগে র‌্যাব নামের কিলিং মেশিন দুই কোটি টাকা লুটে নিয়েছিল।

স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা

Submitted by WatchDog on Sunday, April 29, 2012

সারা জীবনের স্বপ্ন ছিল বয়সের কাছে যেদিন পরাজিত হব ফিরে যাব নিজ দেশে। একখণ্ড জমি আর এক জোড়া গরু পুজি করে জীবনের শেষ যুদ্ধটা শুরু করব মা আর মাটিকে ঘিরে। অনেকদিন হয়ে গেল ঘর ছেড়েছি। ইউরোপে ১২ বছর, অষ্ট্রেলিয়ায় ৫ আর আর যুক্তরাষ্ট্রে ১২, বলতে গেলে ২৯ বছর ধরেই স্বপ্নটা লালন করে চলছি।

একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ

Submitted by WatchDog on Wednesday, April 18, 2012

- কাকাবাবু যে আইসেন আইসেন, আপনের জন্যেই অপেক্ষা কইরতেছিলাম। তা আইসতে কোন কষ্ট হইনি তো?
- জ্বে না কষ্ট হয়নি। খুব আরামে আইসতে পেরেছি। নিশান ওয়ালা গাড়িতে চইড়লে গরমে ঠান্ডা লাইগে আর ঠান্ডায় গরম লাইগে। প্রাণ জুড়িয়ে যায়। রাস্তার বাতি পর্যন্ত সেলাম দেয়। আর আপনের দেয়া যুগাইন্তরি কর্মসূচির কারণে ঢাকার ট্রাফিক এখন বিশ্ব সেরা। তাই খুব আরামে আইসতে পেরেছি।

সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া

Submitted by WatchDog on Friday, April 13, 2012

গ্রীষ্মকালে দেখা পদ্মা নদীর মত শুকিয়ে চৌচির হয়ে গেল ভরা পকেট। অনেকদিন এমন বিরামহীন রক্তপাত হয়নি ওয়ালস্ট্রিটে। ভুল সিদ্ধান্তের খেসারত আগেও দিয়েছি, কিন্তু এমন চড়া মাশুল স্টক সুনামির ভরা যৌবনেও দিতে হয়নি। মন এমনিতেই ভাল ছিলনা। বন্ধু মোর্শেদের ফোনটা তাই মরার উপর খাড়ার ঘা'এর মত কাজ করল।

মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।

Submitted by WatchDog on Wednesday, April 11, 2012

মহাকালের অজানা গলিতে সৃষ্টিকর্তা বলে কেউ যদি বাস করে থাকেন অনুরোধ করব আমার আমলনামা খুলে বসতে। আমি পাপ করতে চলছি, এবং সে পাপ হবে ঠান্ডা মাথার পাপ। পরবর্তী কয়েক মিনিট আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে যাকে বিচার করব তিনি খোদ সৃষ্টিকর্তা। কর্তার সমালোচনা এমনিতেই পাপ, তার উপর বিচার প্রত্যাশা, নিশ্চয় মহাপাপ!!

ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?

Submitted by WatchDog on Wednesday, April 4, 2012

খুউব কি খারাপ লাগছে? খুউব কি ব্যথিত হচ্ছেন? দেখতে কষ্ট হচ্ছে? মান+হুস যোগফলের মানুষ হয়ে থাকলে হওয়া স্বাভাবিক, লাগাটা জরুরী। এমনটাই যদি আপনার স্টেট অব মাইন্ড, অনুরোধ করব ব্যথা উপশমের দু চারটা ট্যাবলেট গিলে নিতে। কারণ এরপর আমি যা বলব তাতে সে ব্যথা সর্বাঙ্গে ছড়িয়ে পরার সম্ভাবনা থাকবে।

আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী

Submitted by WatchDog on Sunday, April 1, 2012

পাবলিক ফোরামে রুচিহীন কথাবার্তার জন্যে যাকে আদর্শ হিসাবে নেয়া যায় তিনি আমাদের প্রধানমন্ত্রী। খেতাবের আগে পিছে যারা মাননীয়া বলতে অজ্ঞান তাদের যথাযত সন্মান দেখিয়েই বলছি, মেধা, জ্ঞান, প্রজ্ঞা আর যোগ্যতাহীন কাউকে যদি গোয়ালঘর পরিষ্কারের স্থলে কর্পোরেট ব্যবসার চীফ পদে বসানো হয় সে ব্যবসা পথে বসতে বাধ্য।

জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...

Submitted by WatchDog on Tuesday, March 27, 2012

খবরের সাথে ছবিটা দেখে জমে উঠা কুয়াশা গুলো সহসাই কেটে গেল। নিজের কাছে নিজেকেই হাল্কা মনে হল। স্মৃতিসৌধের বেদিতে সন্মান শ্রদ্ধা অর্পণ করব আর তাতে নেতা-নেত্রীর ইগো প্রধান্য পাবে না এমনটা হলে বাংলাদেশের ইতিহাস হয়ত নতুন করে লিখতে হত। তা না ঘটায় অনেকের মত আমিও হাফ ছেড়ে বাঁচলাম।

তালিকায় বাংলাদেশের স্থান নেই!

Submitted by WatchDog on Thursday, March 22, 2012

টাইমস হায়ার এডুকেশন চলতি বছরের ওয়ার্লড ইউনিভার্সিটি Ranking'এর ফল প্রকাশ করেছে। এবং তাতে বিশ্বের শীর্ষ ৪০০ বিশ্ববিদ্যালয়ের মধ্য বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি।

প্রধানমন্ত্রীর মুখের ভাষা ও টাকি মাছের গু ভক্ষণ!

Submitted by WatchDog on Monday, March 19, 2012

কাঁচা হাতের বাঁকা লেখা যাই লিখি না কেন ইদানিং বেশ কটা ব্লগ আমার লেখা ছাপাতে অনীহা প্রকাশ করছে। আভিযোগ, শব্দের ব্যবহার। প্রথম আলো ব্লগের মত ব্লগ গুলো হয়ত তীর্যক শব্দ সম্বলিত রাজনৈতিক লেখা ছাপিয়ে সরকারী রোষানলে পরতে চাচ্ছে না। তাদের আসরে আমাকে ঢুকতে দিতে এ জন্যেই হয়ত অনীহা।