সুরঞ্জিত বাবুর মানপত্র
ইচ্ছা অনিচ্ছার কোন লীলাখেলা বাস্তবায়ন করার খায়েস নিয়ে ঈশ্বর আপনাকে এ পৃথিবীতে পাঠিয়েছিলেন আমরা বোধহয় কোনোদিনই জানতে পারব না। জানা থাকলে ভাল হত। অন্তত এ নিয়ে আলোচনা, সমালোচনা, গবেষণা অথবা বাদ প্রতিবাদ করা যেত। হয়ত মানব পয়দার মালমশলায় ঘাটতি ছিল বলে ঈশ্বরকে জিঞ্জিরার মত স্বঘোষিত কারখানার আশ্রয় নিতে হয়েছিল এবং সে কারখানায়ই অংকুরিত হয়েছিল আপনার ভ্রুণ।