ধর্ম, রাষ্ট্র ও মুসলমানদের ’ইনোসেন্স অব মুসলিমস’
’ইনোসেন্স অব মুসলিমস’ ছবিটা দেখিনি, দেখার ইচ্ছাও হয়নি। সপ্তাহান্তটা কাটাচ্ছি স্পেইস শাটল 'এন্ডোবারের' শেষ জার্নির উপর নজর রেখে। অবাক করা দৃশ্য, বোয়িং ৭৪৭’এর পিঠে চড়ে স্পেস শাটল শেষ বারের মত আকাশে উড়ছে। গন্তব্য ফ্লোরিডা হতে ক্যালিফোর্নিয়া। ১৯৯২ সালে পূর্বসূরি ’চ্যালেঞ্জারের’ রিপ্লেসমেন্ট হিসাবে এন্ডোবারের জন্ম দেয় নাসার বৈজ্ঞানিকেরা।