বিশ্বব্যাংক, পদ্মা সেতু ও একজন গেসু চোরা
পদ্মা সেতু নিয়ে বিপ্লবের ডাক দিয়েছে হাসিনা সরকার। দেশপ্রেম, জাতীয়তাবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে ১৬ কোটি মানুষকে ৩২ কোটি হাত নিতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে তারা। বিশ্বব্যাংক ফিশ্বব্যাংক যথেষ্ট হয়েছে, আর নয়, এবার এগিয়ে যাওয়ার সময়। অনেকটা অক্টোবর বিপ্লব উত্তর রাশিয়া গড়ার মত জাতিকে নিজ হাতে পদ্মা সেতুর ইট পাথর গাথার দাওয়াত দিচ্ছেন সরকার প্রধান।