আমি বাংলাদেশী ব্লগ

আমাদের ইতিহাস, আমাদের বোঝা

Submitted by WatchDog on Wednesday, March 14, 2012

৭০ দশকের শেষ দিকের একটা ঘটনা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে (লেলিনগ্রাদ)লেখাপড়া করছি। থাকি ইউনিভার্সিটির ডর্মে। ডিসেম্বর মাস। শীতের তান্ডবে বিপর্যস্ত শহরের জীবন যাত্রা। তাপমাত্রা -৪০ ডিগ্রীর উপর-নীচে উঠানামা করছে। স্কুল কলেজ বন্ধ এবং ছাত্রদের বাইরে যাওয়া নিষেধ বৈরী আবহাওয়ার কারণে। বাস করার মত যাদের দ্বিতীয় ঠিকানা ছিলনা তারা বন্দী হয়ে গেল ডর্মের চার দেয়ালে।

প্রধানমন্ত্রী কি ভয় পেলেন?

Submitted by WatchDog on Wednesday, March 7, 2012

মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, জনগণের দল, একমাত্র দল যারা দেশকে পাকিস্তান বানাতে চায়না, দল যারা ধন ধান্যে পুষ্পে ভরিয়ে দেশকে স্বর্গলোকের খুব কাছে নিয়ে যেতে যায় এবং যে দলের নেত্রীত্বে আছেন দেশের ১নং দেশপ্রেমিক তারা কি স্বাধীনতা হাটে ঘাটে বিক্রি করতে চায়, যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিতে চায়, দেশকে পাকিস্তান বানাতে চায় ও নির্বাচনে ব্যাপক ভাবে পরাজিত একটা দলের ভয়ে ভীত?

"হাসিনার গুগলিতে ইউনূসের ছক্কা"

Submitted by WatchDog on Sunday, March 4, 2012

হাসিনার গুগলিতে ইউনূসের ছক্কা! বাক্যটা আমার নিজের নয়, অন্য একজন ব্লগারের লেখা হতে ধার করা। হাসিনা-ইউনূস অধ্যায়ের শেষ পর্বকে একবাক্যে বর্ণনা করতে চাইলে এর চাইতে ভাল কোন শব্দ খুজে পাওয়া মুস্কিল হবে। প্রতিপক্ষ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শেখ হাসিনা এ মুহূর্তে দেশ চ্যাম্পিয়ন। অতীতে দেশের উচ্চ আদালতও এ ব্যাপারে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল।

ছ্যারছ্যার আলীর সুপ্রীম কোর্ট যাত্রা...

Submitted by WatchDog on Wednesday, February 29, 2012

স্থায়ী করার মত ছ্যারছ্যার আলীদের কোন পরিচয় নেই। নেই বর্ণনা করার মত আকার আকৃতি অথবা চিঠি পাঠাবার মত ঠিকানা। রাজনীতি নামক গুপ্তধন আবিস্কারের ছিছিম ফাঁক যাদের জানা আছে তাদের সবাই কোন না কোন ভাবে একজন ছ্যারছ্যার।

সহস্রাব্দের সেরা মানুষ হত্যাকারীদের মরণোত্তর ক্ষমা কি খুব অন্যায় হবে?

Submitted by WatchDog on Tuesday, February 28, 2012

আজ আর কাজে যায়নি ওহাব গায়েন। ঘাটে পারাপারের মত যাত্রী পাওয়া যাবে তারও সম্ভবনা ছিলনা। তাই আর বের হয়নি। সাতদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তাও আবার একাধারে। শ্রাবনের অঝোর ঝরে ভেসে গেছে চারদিক। নদীতেও প্লাবনের আলামত শুরু হয়েছে। গঞ্জের বাঁধ উপচে পানি ঢুকতে শুরু করেছে ধান ক্ষেতে।

প্রধানন্ত্রীর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকল্প

Submitted by WatchDog on Saturday, February 25, 2012

‘এতই যদি মায়া মিনসারে আপনেগো ব্যাংকের প্রধান বানান না কেনে?’ এমন একটা বাংলা বাক্যের উপযুক্ত ইংরেজী অনুবাদ আছে কিনা তা ভাষাবিদরা ভাল বলতে পারবেন। থাকলেও আমাদের অর্ধ শিক্ষিতা প্রধানমন্ত্রীর তা জানা থাকার কথা নয়। জনবহুল একটা দেশের প্রধানমন্ত্রী তিনি, তাই সাক্ষাৎ পেতে দুর দুরান্ত হতে মেহমানরা ছুটে আসেন।

কানকাটা রমজান ও একজন হাসনাত আবদুল্লার ভূমি দস্যুতা

Submitted by WatchDog on Monday, February 20, 2012

গৌরনদী ডট কমে খবরটা পড়ে নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছাটা চাপতে পারলাম না। সময়টা তখন বিএনপির। ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, ওলামা দল, তাতী দল সহ হরেক রকম আন্ডা বাচ্চা নিয়ে মসনদে বসে আছেন বেগম জিয়া। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তাতী লীগের উজির নাজির সহ পানি পথের যুদ্ধের জন্যে তৈরী হচ্ছেন অন্য এক মহিয়সী।

প্রধানমন্ত্রী, মেঘকে আকাশেই থাকতে দিন

Submitted by WatchDog on Tuesday, February 14, 2012
বন্যেরা বনে সুন্দরের মত আকাশের মেঘ বোধহয় আকাশেই মানায়। একে মাটিতে নামিয়ে অপবিত্র করার কোন প্রয়োজন আছে বলে মনে হয়না। আকাশ এমনিতেই বড়, উদার ও পবিত্র। খন্ড খন্ড মেঘ রাশির নিথর অথবা অবাধ বিচরণে সে কখনোই বাধা হয়ে দাড়ায় না, বরং বাহু বাড়িয়ে আগলে রাখে। বাষ্পের নিষ্পাপ জরায়ুতে জন্ম নেয়া

লুটের টাকায় বেশ্যা নাচে

Submitted by WatchDog on Friday, February 10, 2012

ওরা আসে, দেখে এবং জয় করে নেয়। রাষ্ট্র ও সরকার প্রধান হতে শুরু করে আমলা, ব্যবসায়ী, চোরাকারবারী, শিল্পী, পতিতা সহ কেউ বাদ যায়না এই চক্র হতে। শুধু জয় করে ফিরে গেলে এ নিয়ে লেখার কিছু ছিলনা, বাস্তবতা হচ্ছে যাওয়ার সময় ওরা কেউ নিয়ে যায় হাড়ি ভর্তি ইলশা, সুটকেস ভর্তি জামদানি, কেউবা আবার বস্তা ভর্তি টাকা।

আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প

Submitted by WatchDog on Saturday, February 4, 2012

পূর্বাভাসটা রাতের লোকাল খবরেই জানতে পেরেছিলাম। কিছুটা চিন্তিত হলেও এ নিয়ে আতংকিত হওয়ার তেমন কোন কারণ দেখিনি। আমেরিকার ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্টের আনপ্রেডিকটেবল আবহাওয়ার সাথে চার বছরে কিছুটা হলেও পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছে।