খুনই যদি সমস্যার সমাধান তাহলে উত্তরার ছিঁচকে ডাকাত কেন?
এত দ্রুত ঘটছে ঘটনা লেখালেখির সাথে তাল মেলানো মুস্কিল হয়ে যাচ্ছে। কদিন আগের একটা খবরে পড়লাম স্কুলের এক শিক্ষক তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বানিয়ে বহাল তবিয়তে চাকরী করছে। গালাগালি করে একটা লেখাও দিয়েছিলাম এর উপর। ঢালাও ভাবে গুষ্টি উদ্ধার করে গোটা শিক্ষক সমাজকে ঐ ধর্ষকের সাথে এক কাতারে দাড় করানোর চেষ্টা করেছিলাম।