ডেটলাইন রামুঃ কালো রাতের কালো বন্যার লাল আগুন
ঘটে যাওয়া যে কোন ঘটনার শেষ ঠিকানা হয় স্মৃতির আর্কাইভ, হোক তা দীর্ঘশ্বাস অথবা ইতিহাস হয়ে। রামুতে ঘটে যাওয়া ঘটনাবলী সেদিকেই এগুচ্ছে ধীরে ধীরে। অবশ্য এ ফাঁকে পানি যতটা ঘোলা করা সম্ভব তার সবটাই করে ফেলেছেন দেশের ’মহামান্য’ রাজনীতিবিদগণ। কালো রাতের কালো বন্যার লাল আগুন নিভে যাওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করে বসলেন এ কাজ ’সুপ্রিয়’ বিরোধে দলের।