বাংলাদেশ

দিপু মনির কেচ্ছা...

Submitted by WatchDog on Wednesday, August 19, 2026

এক কালের দাপুটে মন্ত্রী দিপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আজ ১৮ই আগস্ট মারা গেছেন। তিনি কিডনি লিভার সহ শরীরের বিভিন্ন অঙ্গের জটিলতায় ভুগছিলেন। কারও লিভার নষ্ট হলে কেন জানি দিপু মনির সৃষ্টিকর্তা শেখ হাসিনার কথা মনে পরে যায়। খালেদা জিয়ার লিভার খারাপ তা নিয়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করে ইঙ্গিত পূর্ণ হাসি হেসেছিলেন। আমিও বাঁকা একটা হাসি দিয়ে সে পথ মাড়ানো হতে বিরত থাকলাম।

বিদেশে দেশী রাজনীতি!

Submitted by WatchDog on Sunday, August 16, 2026

আমাদের বাসার সামনের সরকারী হাসপাতালটা তখনও চার দেয়ালের ভেতর বন্দী হয়নি। মেইন রোডের উপর ছোট ছোট মাঠগুলোও উন্মুক্ত।
বিষ্যুত ও শুক্কুর বার ওখানে হরেক রকমে মানুষের মেলা জমতো। দূর দূরান্ত হতে বিক্রেতারা তাদের পণ্য বিক্রির হাট বসাতো। আসামের পাহাড় হতে আনা সেলাজুৎ, ৮০ বছরের বৃদ্ধকে তরুণ বানানোর তাবিজ, অবিবাহিত মেয়েকে বিয়ে দেয়ার তাবিজ সহ হাজার রকম অসুখ-বিসুখের দাওয়াইয়াতে জমজমাট থাকতো এসব আসর। শুক্কুর বার শহরে হাটের দিন। হাট ফেরত অনেকে কিছু সময়ের জন্যে বিশ্রাম নিত এখানে। ক্লান্তি দূর করার জন্যে যথেষ্ট উপাদান থাকতো বিক্রেতাদের ঝুলিতে।

এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ...

Submitted by WatchDog on Sunday, August 16, 2026

আগস্ট মাসটাই কেমন জানি বেরা তেরার মাস! সব ঘটনা কেন যে এই মাসে ঘটতে হবে তার কোন ব্যাখ্যা নেই। ২৪'এর পরিবর্তনও এই মাসে। হাসিনার পলায়ন দিয়ে মাসের শুরু। ১৪ তারিখ পাকিস্তানের, ১৫ তারিখ ভারতের স্বাধীনতা দিবস। ১৫ তারিখ আরও দুইটি ঘটনা যা চাইলেও এড়িয়ে যাওয়া সম্ভব হয়না। একদিকে মুজিব হত্যাকাণ্ডের শোক অন্যদিকে খালেদা জিয়ার জন্মোৎসব! দুই মেরুর দুই ঘটনা যা নিয়ে বছরের পর বছর চলে আসছে তর্ক বিতর্ক।

আমি মানুষ না আওয়ামী লীগার?

Submitted by WatchDog on Thursday, August 13, 2026

বাস্তবতা হচ্ছে, আপনাদের ফেলে যাওয়া সাম্রাজ্য বেহাত হয়ে গেছে। ১৭ বছর যাদের ধান ক্ষেত পাট ক্ষেতে রাত্রিযাপন করতে বাধ্য করেছিলেন এখন তাদের হাতে আপনাদের সাম্রাজ্য। লঞ্চঘাট, ফেরিঘাট, টেম্পু স্ট্যান্ড, গরুর হাটে এখন যারা চোখে কালো চশমা আর পকেটে পিস্তল নিয়ে চান্দা উঠায় দুই বছর তাদেরই আপনারা দৌড়ের উপর রেখেছিলেন। প্রকৃতির মত পালাবদল হয়েছে এসবে। খুনখারাবি, লুটপাট, চান্দাবাজি, ইতর-বাজি আর ধর্ষণ-বাজির মাঠ এখন অন্যদের দখলে। এসব দেখে কষ্ট লাগলে চোখ বন্ধ কইরা অতীতে ফিরা যাইয়েন। স্মৃতির নেশায় বুদ হইয়া তৃপ্তি নিয়েন...আহ কি সময়ই না ছিল! আবরারদের মত কত মায়ের পুতেরা কি সহজেই না পিটানো যাইতো...হলের কমনরুমে ফুলের বাসর সাজিয়ে আতিকা আপুর জন্মদিন করা যাইতো...গানে গানে স্লোগান দেয়া যাইতো...শুভ শুভ শুভদিন...আতিকা আপুর জন্মদিন!

পচা কাঁঠালের পচা খদ্দের...

Submitted by WatchDog on Tuesday, August 11, 2026

আমাদের এলাকার অনেক জায়গায় গ্রোসারী স্টোরকে বলা হয় বাজে মালের দোকান। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রকে কেন বাজে মাল হিসাবে গণ্য হবে এর কোন ঐতিহাসিক ব্যাখ্যা নেই। তবে 'বাজে মাল' শব্দ দুটো যে খুবই জোরালো ভাবে দোকানের আইডেন্টিটিটি উপস্থাপন করে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। এসব স্টোর মুদি দোকান হিসাবেও পরিচিত বাংলাদেশের অনেক কোনায়।

হায় বিএনপি! হায় ক্ষমতা!!

Submitted by WatchDog on Tuesday, August 4, 2026

কথা ছিল নির্বাচিত সরকার এলেই নাকি পূব দিগন্তে সুখসূর্য উঠে পশ্চিম দিগন্তে অস্ত যাবে। মানুষ হাসবে। পরীরা নাচবে। সুখ পাখিরা কিচির মিচির করে সুখের গাই গাইবে। দেশ বিনিয়োগের জোয়ারে তলিয়ে যাবে। ক্ষমতার চেয়ারে বসার জন্যে ইউনুস মাস্টার সরকারের পিছনে লেলিয়ে দিল ৪১ রকমের আন্দোলন। গণভোটের নামে জনগণের সাথে প্রতারণা করল এবং প্রকাশ্য দিবালোকে সে প্রতারণা পক্ষে সাফাই গাইল।

কালো সূর্যের কালো রাতে কালো বন্যার গল্প...

Submitted by WatchDog on Friday, July 31, 2026

রায়হান উল্লাহর সাথে আমার পরিচয় পর্বটা ছিল ইন্টারেস্টিং। কুইন্স বুলুবার্ডের উপর একটা চেইন স্টোরে কাজ করি। কমিশনের চাকরি। বিক্রি করলে বুঝপাতা (পয়সা), না করলে তেজপাতা! সে বছর প্রচণ্ড শীতে কাবু হয়ে গিয়েছিল নিউ ইয়র্ক শহর। ৩/৪ দিন একটানা তুষারপাতে বিপর্যস্ত ছিল শহরের ট্রাফিক ব্যবস্থা। সন্ধ্যা নামার সাথে রাস্তা-ঘাট খালি হয়ে যায়। মাঝে মধ্যে কর্কশ সুরে বেজে উঠা সাইরেনের আওয়াজ বাদ দিলে মন হয়েছিল এ যেন মৃত্যুপুরী।

মির্জা ফখরুল, মইন খান, নাসিমুল গণি...হু কেয়ারস!

Submitted by WatchDog on Monday, July 27, 2026

রাষ্ট্রপতির চেয়ারে কে বসতে যাচ্ছেন এটা কি আসলেই তেমন কোন গুরুত্ব বহন করে? যিনি বসবেন তার জন্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে সর্বোচ্চ সুবিধা ভোগ করে কাজের কাজ তেমন কিছুই করতে হবেনা। নির্বাচিত সরকারের মেয়াদ শেষে ও নতুন নির্বাচনের পর কিছুটা নড়াচড়ার প্রয়োজন হলেও রাষ্ট্রপতিদের বাকি সময় কাটে বঙ্গভবনের চার-দেয়ালের ভেতর। ঐ দেয়ালের ভেতর ঢুকার আগে শরীরে যত প্রকার রোগবালাই ঝং বেধেছিল তা ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে আরোগ্য লাভের জন্যে বিদেশ সফরে যান। চপ্পুর আগ পর্যন্ত রাষ্ট্রপতিদের চিকিৎসা সফর থাইল্যান্ড সিঙ্গাপুর পর্যন্ত সীমিত থাকলেও এস আলম গ্রুপের কো-চিটার রাষ্ট্রপতি চপ্পু সীমানা লন্ডন পর্যন্ত বিস্তৃত করেছেন। বলতে গেলে রাষ্ট্রপতিদের জন্যে চিকিৎসার নতুন দিগন্ত আবিষ্কার করেছেন যার সুবিধা সামনের যে কোন রাষ্ট্রপতি ভোগ করতে দু'বার চিন্তা করবেন না।

চপ্পুর বিদায় ও তারেক জিয়া...

Submitted by WatchDog on Friday, July 24, 2026

বয়স হওয়ার সাথে শুনে আসছি এক গালে চড় মারলে যিশুখ্রিস্ট নাকি অন্য গাল বাড়িয়ে দিতেন আরও একটা চড়ের জন্য। বড় হয়েছি গৌতম বুদ্ধের বাণী শুনে... অহিংসা পরম ধর্ম। মাদার তেরেসাকে দেখেছি ভোগ বিলাসের জীবন ত্যাগ করে কোলকাতার ছিন্নমূল মানুষের সেবা করতে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া কি গৌতম বুদ্ধের শিক্ষায় উদ্দীপ্ত হয়ে যিশুখ্রিস্ট বনে দেশ শাসন করতে চাইছেন? অবস্থাদৃষ্টে তো তাই মনে হচ্ছে।

জুলাই পরিবর্তন ও বিএনপি...

Submitted by WatchDog on Thursday, July 16, 2026

জুলাই পরিবর্তনের ১ম বেনিফিসিয়ারি বিএনপি। যে দল আর অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত ছিল ২৪'এর জুলাই সে দলকে হঠাৎ কুড়িয়ে পাওয়া ফলের মত ক্ষমতায় বসিয়েছিল। আওয়ামী অত্যাচারে ছিন্নভিন্ন জিয়া পরিবারের কর্ণধার বেগম জিয়ার শেষটা ছিল অনেকটা হিন্দি সিনেমার সর্ব-সুখের সমাপ্তির মত। জুলাই পরিবর্তন সুযোগ করে দিয়েছিল বহুল প্রত্যাশিত বিদেশে চিকিৎসা নেয়ার। লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে দেখা পেয়েছিলেন প্রায় হারিয়ে যাওয়া একমাত্র সন্তানের। দেশে ফিরে কোটি মানুষের ভালবাসায় সিক্ত হয়ে সমাপ্ত করেছিলেন জীবন যুদ্ধ। সবই সম্ভব হয়েছিল জুলাই পরিবর্তনের কারণে।