পাগলা মসজিদ এবং ফজা পাগলা।

Submitted by WatchDog on Sunday, November 22, 2026

কিশোরগঞ্জ উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর উপর পাগলা মসজিদ অবস্থিত। এই মসজিদের দানবাক্স খুললে প্রতিবার কোটি কোটি টাকা পাওয়া যায়। এ নিয়ে দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মাত্র ৪ মাস ২৪ দিনের ব্যবধানে ঐ দানবাক্সে পাওয়া গেছে আরও ১৮ কোটি ২১ লাখ টাকা। মজাই মজা!

পাগলা মসজিদ - জনশ্রুতি অনুসারে, এক সময়ের কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার পরিবারের ‘পাগলা বিবি’র নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়। মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগীদের চিকিৎসায় এর অর্থ ব্যয় করা হয়। জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা দিয়ে থাকে এই আয় হতে। চাইলে কিশোরগঞ্জ-বাসী গর্ব করতে পারেন ৩ একর ৮৮ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত মসজিদ কমপ্লেক্সটি নিয়ে।

একই জেলায় এবং নামের আগে পরে 'পাগলা' শব্দটি থাকার কারণে ধরে নিয়েছিলাম হয়ত তিনি ঐ মসজিদের ইমাম অথবা খতিব জাতিয় কেউ হবেন। ভুল ভাঙ্গতে নিজের জ্ঞানকে ধিক্কার দিলাম। কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা!
স্মৃতির মণিকোঠায় ধাক্কা মারল কার্ল মার্ক্সের সেই অমর বাণী... যদি জানি আমি কম জানি চেষ্টা করি বেশি জানার...তাই মসজিদের উপর কিছু সাধারণ জ্ঞান নেয়ার পর হাত বাড়ালাম ফজলুর রহমান ওরফে ফজা পাগলার দিকে।
আসলে নামের আগে পরে পাগলা অথবা পাগল শব্দটা থাকলে কোথায় যেন আমার একটা ঐশ্বরিক টান থাকে... এই যেমন প্রায়ত গায়ক পাগল হাসান!

ফজা পাগলা নামে যেমন কামেও কিন্তু তেমন পাগলা। মুক্তিযুদ্ধ ওনার চেতনায়, ধ্যান ধারণায়। শয়নে স্বপনের ক্রাস! একই বয়ান, এক ঝপ: ......মুক্তিযুদ্ধ...মুক্তিযুদ্ধ...চেতনা...চেতনা...রাজাকার...আল বদর...'৭১...'৭১!

সুস্থ-স্বাভাবিকতার বাইরে গিয়ে যারা ম্যাডিকেলি পাগল হয়ে যায় তাদের মুখে কিছু শব্দ ওভার এন্ড এগেইন উচ্চারিত হতে থাকে। এই যেমন আমাদের এলাকার সোনা মিয়া পাগল!
ছোটকালে দেখেছি হাতে লাঠি এবং ছেড়া একটা প্যান্ট পরে খুব ভোরে বাড়ি হতে বেরিয়ে পরতেন। স্থানীয়দের অনেকে বলত সোনা মিয়া আসলে শিয়া। যখন সুস্থ ছিলেন তখন প্রায়ই নাকি হায় হোসেন! হায় হাসান!! বলে চেঁচিয়ে উঠতেন।

সেই যে শুরু তার আর শেষ হয়নি। কারবালার মাঠে হাসান হোসেনের বিষাদ পর্বই নাকি তাকে পাগল বনতে প্রেরণা যুগিয়েছিল।
সোনা মিয়া পাগলার শেষটা ছিল কারবালার মতই ট্র্যাজিক। অনাহারে অর্ধাহারে দিন কাটাতেন। বাড়ির সামনে কারবালা ট্রাজেডির তাজ বানিয়ে ওখানে বসে বিড় বিড় করতেন...হায় হাসান...হায় হোসেন!!! মরার পর মসজিদের হুজুর জানাজা পড়াতে পর্যন্ত অস্বীকার করেছিলেন শিয়া হওয়ার অজুহাতে!

ফজা পাগলাকে সামনে হতে দেখিনি। মুক্তিযুদ্ধ নিয়ে ওনার পাগলামিও কাছ হতে শুনিনি। তাই পাগলের মাত্রাটা এখন কোন লেভেলে তা পরিমাপের সুযোগ হয়নি। আমার এক বড় ভাই একবার ফোন করে বলেছিলেন ফজা পাগলে আসলে জাতে মাতাল হলেও তালে কিন্তু ঠিক আছে। মুক্তিযুদ্ধ তার পাগলামির প্রলাপ হলেও বাস্তবে তা হচ্ছে ব্যবসায়ীক পুঁজি। রাজনীতির মাঠে রাতারাতি ভাগ্য ফেরানো তাগাদা হতেই তিনি মুক্তিযুদ্ধ ফেরি করেন। যতদূর জানি প্রথমে আওয়ামী দরজায় ধাক্কা দিয়েছিলে। কিন্তু ওখানে মুক্তিযুদ্ধের হালাল তাবিজ বিক্রেতাদের গিজ গিজ করা ভিড় থাকার কারণে তেমন সুবিধা করেত পারেননি। এরপর গামছা কাঁধে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন। ওখানে পাগল বাবাদের বড় পাগল থাকার কারণে তা সম্ভব হয়নি। এরপর শুনেছি রিক্সা বুকে নিয়ে চেষ্টা করেছিলেন। ওখানেও ব্যর্থ। এরপর স্বাভাবিকভাবেই তালিকায় চলে আসে ধানের শীষ!

আগের দিনে রাজা-বাদশাহরা তাদের দরবারে সভাসদদের মনোরঞ্জনের জন্যে একজন ভাঁড় রাখতেন। অনেকটা সার্কাস চক্করের জোকারদের মত তাদের কাজও ছিল জোর করে দর্শক হাসানো। ফজা পাগলার ধানের শীষ হাতে নেয়ার অনুমতিটা আমার জন্যে ছিল গোপাল ভাঁড় ভার্সনের আধুনিক সংস্করণ। উনি রাজনীতির বিষাক্ত বাতাসে বেড়ে উঠা রাজনীতিবিদদের এন্টারটেইন করার মিশনে আছেন। হয়ত দলীয় প্রধান এমনটা ভেবেই উনাকে সংসদে ঢুকার অনুমতি দিয়েছিলেন। ফজা পাগলা আশাহত করছেন না দলের চীফ অব কমান্ডারকে।

১০০ পাকি সৈন্যের বিরুদ্ধে তিনি একাই যুদ্ধ করেছিলেন। এবং খালেদ বিন ওয়ালিদ স্টাইলে শত্রুদের সবাইকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। এ কাহিনী তার নিজের মুখের যা দিয়ে বিমোহিত করেছিলেন একবিংশ শতাব্দীর বিটুমিন ইমালশন মার্কা বাংলাদেশি ইয়ং তুর্কিদের।

ফজা পাগলার সাথে কোথায় যেন বৃহত্তর ময়মনসিংহের আরও দুজনের মিল পাওয়া যায়; এই যেমন কাদের সিদ্দিকি ও মেজর আখতারুজ্জামান। এ দুজনও মুক্তিযুদ্ধের চেতনাকে পুজি করে বিভিন্ন দুয়ারে ধর্না দিয়ে ব্যর্থ হয়েছিলেন। একজন স্থায়ী হয়েছেন গলায় গামছা লাগিয়ে, অন্যজন ঠাঁই নিয়েছেন মুক্তিযুদ্ধের ঘোর বিরোধী জামাতিদের সংসারে।

দেশ হতে একজন জানালেন ফজা পাগলা পাগল হলেও জাতে কিন্তু রোমিও। একাধিক বিয়ে করেছেন। মাথায় কলপ লাগিয়ে শরীর হতে বয়স ঝেড়ে ফেলার চেষ্টা করেন। এবং এটা করার উদ্দেশ্য নাকি রমণীকুলের মন জয়। ওখানেও নাকি খুঁজলে আলুর দোষ পাওয়া যাবে।

মহামান্য যা বলছেন বাস্তবের সাথে কিন্তু কোন মিল পাওয়া যাচ্ছেনা। এলাকার অন্য একজন বলছেন, পাগল ফজা ৩০৩ রাইফেল নিয়ে ভারতের দেরাদুনে দু'একদিন লেফট-রাইট করলেও ঐ রাইফেল হাতে কোনদিন যুদ্ধের মাঠে নামেননি। ছিলেন মুজিব বাহিনীর ক্যাম্পে,যে বাহিনীর মূল কাজ ছিল মগজ ধোলাই। '৭১ এ পাকিস্তান পালিয়ে যাওয়া শেখ মুজিব বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়েছিলেন, এমন বয়ান চিরস্থায়ী করার মিশন নিয়েই জন্মেছিল মুজিব বাহিনী। এর জন্মদাতা ছিল প্রতিবেশী দেশের 'র'। মনে হচ্ছে অন্যের মগজ ধোলাই করে মুজিব বাহিনীর ফজা পাগলা অসাবধনাবশত নিজের মগজই ধোলাই করে ফেলেছেন। এর জন্যেই হয়ত দিনরাত হাটে-মাঠে-ঘাটে পাগলের প্রলাপ বকে চলছেন!

সংসদে গোপাল ভাঁড়ের প্রয়োজনে ফিজা পাগলাকে হায়ার করা হয়ে থাকলে তারেক জিয়ার সিদ্ধান্ত ঠিক আছে। কিন্তু এ বয়ান যখন আওয়ামী সন্ত্রাসের গ্যাস-লাইটার হিসাবে ব্যবহৃত হয় তখন সেটা আর ভাঁড়ামির পর্যায়ে থাকেনা। আশাকরি বিএনপির হাই-কম্যান্ড এ বাস্তবতা সময়মত অনুধাবন করা শুরু করবেন।

পরের বার দেশে গেলে কিশোরগঞ্জের পাগলা মসজিদ ঘুরে আসার ইচ্ছা আছে। কোন কারণে দেশের মানুষ মসজিদের দানবাক্সে ৪ মাসের ব্যবধানে ১৮ কোটি টাকা হাদিয়া দেয় তা বুঝার জন্যে হলেও যেতে হবে। এবং যাওয়া হলে কিছু অর্থ দিয়ে দাতার খাতায় নাম লেখানোর ইচ্ছা পোষণ করি। ঐ অর্থের সাথে ছোট একটা নোট লিখে জানিয়ে রাখবো কেন এই কন্ট্রিবিউশন:

"আমার দেয়া অর্থের সবটাই যেন সংসদীয় গোপাল ভাঁড় কিশোরগঞ্জের ফজলুর রহমান ওরফে ফজা পাগলার মানসিক চিকিৎসার জন্যে ব্যায় করা হয়!

ভালো লাগলে শেয়ার করুন