বাংলাদেশ

রুশ দেশের একজন মাতাল ও আজকের বাংলাদেশ!

Submitted by WatchDog on Sunday, March 14, 2021

সোভিয়েত সাম্রাজ্যের কর্ণধার লিওনিদ ইলিচ ব্রেজনেভ যে বছর মারা যান সে বছর ঐ দেশটায় আমি লেখাপড়া করছি। নেতা মারা গেলে সমাজতান্ত্রিক দেশে কি হয় তার সাথে পরিচয় ছিল। কিন্তু সোভিয়েত দেশে যেহেতু লম্বা সময় ধরে তেমন কেউ মারা যায়নি তাই দেশটার রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া কেমন হবে আন্দাজ করতে পারিনি।

শহরের রোমান্টিক রাত ও একদল পুলিশের গল্প

Submitted by WatchDog on Sunday, October 4, 2020

সময়টা ছিল জীবনের সোনালী সময়। আমি ব্যাচেলর। চাইলে যে কারও দিকে চোখ তুলে তাকাতে পারি। সম্পর্কে জড়াতে চাইলে সেটাও কোন অন্যায় হবেনা। বিয়ে তো পরের কথা। এক কথায় আমার জগতে আমি এলিজিবল ব্যাচেলর। একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানীর এক্সেকিউটিভ ডিরেক্টটর।

কোভিড ১৯

Submitted by WatchDog on Sunday, July 19, 2020

করোনাভাইরাস আতংক ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমেরিকান জীবন। থমকে যাচ্ছে লাখো মানুষের প্রাণের স্পন্দন। ঘর হতে বের হওয়ার আগে দু'বার চিন্তা করছে অনেকে। অনিশ্চয়তার ছোঁয়া লাগছে প্রতিদিনের জীবনে। সবচাইতে বিপদজনক হচ্ছে মানুষের জানা নেই কোথা হতে শুরু করতে হবে এর প্রতিরোধ।

তিস্তা নামের একটা নদী ছিল

Submitted by WatchDog on Saturday, January 25, 2020

নদী কখনো আত্মহত্যা করেনা।বরং তাকে হত্যা করা হয়। ধর্ষণের পর একজন ধর্ষিতাকে যেভাবে খুন করা হয় একই কায়দায় নদীও ধর্ষিতা হয়ে খুন হয় তিলে তিলে। তিস্তা ছিল তেমনি একটা নদী। এক সময় এর যৌবন ছিল। কল কল শব্দে মুখরিত হতো এর কুল উপকুল। তাকে ঘিরে গড়ে উঠতো জনপদ। জমতো হাট-বাজার।

মহান স্বাধীনতা

Submitted by WatchDog on Wednesday, December 18, 2019

বিজয় দিবস তখনই মহান যখন এই বিজয় মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সহ স্বাভাবিক জন্ম-মৃত্যু নিশ্চিত করে। বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন ফ্যাসিবাদী শক্তির কাছে জিম্মি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে আলী বাবা চল্লিশ চোরের শাসন।

ফ্রেন্ডস উইথ বেনিফিট!

Submitted by WatchDog on Wednesday, November 27, 2019

ভেতরের খবর হয়ত কোনদিনই বাইরে আসবেনা। অনেকেরই জানা তবু এ নিয়ে কেউ কথা বলবেনা। কারণ হীরক রাজ্যে কথা বলা নিষেধ। আমি শুনেছি এমন একজনের মুখ হতে চাইলেও যার কথা উড়িয়ে দেয়া যায়না। প্রিন্ট মিডিয়া এ নিয়ে কথা বলবে এমনটা আশা করা অন্যায়। কারণ ওরা সবাই বিক্রি হয়ে গেছে।

ব্লগার, আপনি আত্মহত্যা করুন

Submitted by WatchDog on Tuesday, September 22, 2009

গোয়ালন্দ ঘাট হয়ে ট্রেনে করে ঢাকা ফিরছি। কমলাপুর ষ্টেশনের অনতিদূরে মালিবাগ ক্রসিং পার হতেই ঠায় দাড়িয়ে গেল ট্রেনটা। মহাকালের সময় হতে হাটি হাটি পা পা করে একটা ঘন্টা বিদায় নিল, কিন্তূ ট্রেনটা সেই যে লাশ হয়ে দাড়াল আর জ্যান্ত করা গেল না।

ছাত্রজীবন শুধু একবারই আসে

Submitted by WatchDog on Thursday, September 3, 2009

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজনীতিমুক্ত একটি শিক্ষাঙ্গন। এখানে রাজনৈতিক কর্মকান্ড সম্পুর্ণ নিষিদ্ধ। এর পরও ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীদের দুটি গ্রুপের বাড়াবাড়ি আর শক্তি প্রদর্শনে প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। অভিযোগ আছে, তিন সাংসদের প্রশ্রয়েই এই দুটি গ্রুপ বেপরোয়া হয়ে ওঠে।

বাংলাদেশ, চাদের অন্যপিঠ!

Submitted by WatchDog on Sunday, August 23, 2009

মিরপুর রোড এবং ধানমন্ডি পুরানো ২নাম্বার রোডের কোনায় আমার অফিসটা। জীবনের প্রথম চাক্‌রী। সময় নিয়ে মাথা ঘামানোর ফুসরৎ ছিলনা। এলাহী কাজের ঝামেলা, সকাল গড়িয়ে কখন সন্ধ্যা হয়ে যেত টের পেতাম না।

শীততাপ নিয়ন্ত্রিত বাজারী আগুন

Submitted by WatchDog on Sunday, August 16, 2009

বাজার বানিজ্যে আগুন লাগলেই চমৎকার একটা ছবি আমাদের পত্র-পত্রিকার পাতাগুলোকে আলোকিত করে। এই যেমন, গতকাল দেশের সবকটা দৈনিকে বানিজ্য মন্ত্রীকে দেখা গেল কাচা বাজারে হাটাহাটি করতে, দোকানদারদের সাথে মত বিনিময় করতে।