বাংলাদেশ

রাজনৈতিক প্যাচাল এবং অন্যকিছু!

Submitted by WatchDog on Friday, August 14, 2009

সঠিক দিন তারিখের কথা মনে নেই, শুধু মনে আছে অনেকগুলো বছর পর দেশে গেছি বেড়াতে । বাংলাদেশে তখন ফুটবলের ভরা বসন্ত। রাজনৈতিক বিভক্তিকরনের পাশাপাশি ফুটবল মাঠেও ছিল বিভক্তির দেয়াল, আবাহনী এবং মোহামেডান! ছাত্রলীগ, যুবলীগের মত আবাহানী...

ঘুরে এলাম বাংলাদেশ থেকে

Submitted by Visitor (not verified) on Thursday, August 13, 2009

গ্রীষ্মের ৩ সপ্তাহের ছুটিতে ঘুরে এলাম বাংলাদেশ থেকে। গত ৩ বছরে এটা ছিল আমার ৩য় বার বাংলাদেশ যাত্রা। এবার গিয়ে মনে হল গত ২ বছরের তুলনায় দেশের অবস্হা আরও হ-য-ব-র-ল। কোথা থেকে শুরু করবো? আচ্ছা, শুরু থেকেই শুরু করি।

জন্ম যখন আজন্ম পাপ

Submitted by WatchDog on Saturday, August 8, 2009

মা যতদিন বেচে ছিলেন ঘন ঘন দেশে যাওয়া হত। বিশেষ করে সিডনীতে যতদিন ছিলাম কারণে অকারনে চলে যেতাম কোন একটা উপলক্ষ পেলেই। ঈদ, বাবার মৃত্যু বার্ষিকী, বিয়ে এ ধরনের যে কোন একটা অনুষ্ঠানের আওয়াজ পেলেই হাতের...

দেশীয় অর্থনীতির একটা সপ্তাহ

Submitted by WatchDog on Tuesday, August 4, 2009

ক্রিং ক্রিং ক্রিং ... ডিসি অফিস হতে বলছি, স্যার আপনার সাথে কথা বলবেন, লাইনে থাকুন। ও আপনি বলছেন? আমি......বলছি, শুনুন, আগামীকাল শিল্প সচিব আসছেন আমাদের শহরে, শিল্প বিষয়ক মূল্যবান কথা-বার্তা হবে, এরপর থাকছে আপ্যায়ন।

হাজির ছেলে পাজি বনাম টুংগিপাড়ার শেখ গং

Submitted by WatchDog on Thursday, July 9, 2009

বাংলাদেশের গ্রামে-গঞ্জে অনেকটা তামাশা করে কথাটা বলা হয়, হাজির ছেলে পাঁজি! বাস্তবে এমনটা হতে হবে তার কোন বৈজ্ঞানিক সংজ্ঞা নেই, তবুও কথাটার প্রচলন বেশ ব্যাপক অন্তত আক্ষরিক অর্থে। আসলে পিতা-মাতার পথে পা মাড়িয়ে সন্তান ভাল পথে এগুবে এমন নজির আজকের বাংলাদেশে বেশ দুর্লভ।

দিন বদলের ছ’মাস বাংলাদেশের সর্বনাশ

Submitted by WatchDog on Friday, July 3, 2009

দিন বদলের সরকার তার ছ’মাস পূর্তি করল অনেকটা নীরবে। দলীয় বলয়ে শৃঙ্খলিত সুশীলকুল এবং প্রচার মাধ্যমের রাঘব বোয়ালদের মাইক্রোস্কোপে বিডিআর ঘটনার বাইরে গেল ছ’মাসে বাংলাদেশে এমন কিছু ধরা পরেনি যা দিয়ে শেখ হাসিনা সরকারকে রাজনৈতিক আদালতে আসামী করা যেতে পারে। আসলেই কি তাই?

বিডিআর হত্যাকান্ডের উপর সরকারী উপন্যাস

Submitted by WatchDog on Saturday, May 30, 2009

মেরুকরনের অক্টোপাস হতে বাংলাদেশে মৃত্যুও বোধহয় মুক্ত নয়। বেচে থাকতে যেমন চাই পায়ের নীচে মেরুর শক্ত মাটি তেমনি মরণেও মেরুর দাপট একজন বাংলাদেশীকে তাড়িয়ে নেয় কবর পর্য্যন্ত। এখানে মানুষের জন্মমৃত্যু শুধু মানুষ হিসাবেই নয় তার সাথে থাকা চাই...

ঢাকা আমার ঢাকা

Submitted by WatchDog on Saturday, May 23, 2009

আপনার কি ইদানিংকালের ঢাকা শহরকে কাছ হতে দেখার সৌভাগ্য হয়েছে? প্রশ্নটা একটু ঘুরিয়ে করলে বোধহয় সহজ হবে, কতদিন হল দেশে যান্‌নি? সময়টা খুব একটা লম্বা না হলে আমার লেখটা পড়ে মজা পাবেন্‌না।

সৈয়দ আলীর দিনরাত্রি

Submitted by WatchDog on Saturday, May 23, 2009

সৈয়দ আলী গ্রামে-গঞ্জে ফেরী করে বেড়ায়, দিন শেষে যা আয় হয় তা দিয়ে ৭ জনের সংসার টানতে হয়। মাসের অর্ধেক সময় দু’বেলা খাবার জোটাতে কষ্ট হয়, নুন থাকলে পান্তা নেই, পান্তা থাকলে নুন নেই। এ ভাবেই চলে সৈয়দ আলীর জীবন।

রাজনীতি ও তার 'সন্মানিত' চোরের দল

Submitted by WatchDog on Thursday, May 21, 2009

ভাষার ঘোর মারপ্যাচে বাংলাদেশের রাজনীতিকে বিভিন্ন বিশেষনে ভূষিত করে এর মহিমা কীর্ত্তন করতে রাজনীতিবিদ্‌দের পাশাপাশি কাজ করে থাকে তাদের প্রপাগান্ডা মেশিন। এই চক্রের ধান্ধায় যে কেউ বিভ্রান্ত হতে পারে, তাত্ত্বিক সংজ্ঞায় রাজনীতি তথা রাজনীতিবিদ্‌দের আসল পরিচয়...