বাংলাদেশ

জুলাই পরিবর্তন ও বিএনপি...

Submitted by WatchDog on Thursday, July 16, 2026

জুলাই পরিবর্তনের ১ম বেনিফিসিয়ারি বিএনপি। যে দল আর অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত ছিল ২৪'এর জুলাই সে দলকে হঠাৎ কুড়িয়ে পাওয়া ফলের মত ক্ষমতায় বসিয়েছিল। আওয়ামী অত্যাচারে ছিন্নভিন্ন জিয়া পরিবারের কর্ণধার বেগম জিয়ার শেষটা ছিল অনেকটা হিন্দি সিনেমার সর্ব-সুখের সমাপ্তির মত। জুলাই পরিবর্তন সুযোগ করে দিয়েছিল বহুল প্রত্যাশিত বিদেশে চিকিৎসা নেয়ার। লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে দেখা পেয়েছিলেন প্রায় হারিয়ে যাওয়া একমাত্র সন্তানের। দেশে ফিরে কোটি মানুষের ভালবাসায় সিক্ত হয়ে সমাপ্ত করেছিলেন জীবন যুদ্ধ। সবই সম্ভব হয়েছিল জুলাই পরিবর্তনের কারণে।

জুলাই তুমি কার?

Submitted by WatchDog on Thursday, July 2, 2026

জুলাই পরিবর্তনে দল হিসাবে বিএনপির কোন ভূমিকা ছিলনা, তাই এই পরিবর্তনের পক্ষ বিপক্ষ নিয়ে তাদের কোন দায়বদ্ধতা নেই। বরং হাসিনার স্বৈরশাসন অবসানে নিজেদের অক্ষমতা ও ব্যর্থতাকে আড়াল করতে শাওনদের ব্যবহার করে যাচ্ছে। বেড়াল হাগু করার আগে যেমন গর্ত করে দুচোখ বন্ধ করে হেগে দেয় তেমনি জুলাই প্রসঙ্গ আসলে বিএনপিও চোখ বন্ধ করে হাগতে বসে যায়। চারদিকের কোন কিছুই তাদের চোখে পরেনা। রাজনৈতিক প্রতিপক্ষ জামাত ও এনসিপিকে জব্দ করার কৌশল হিসাবে ব্যবহার করছে বার ভাতারি শাওনদের। চৈতালি, শাওন, আনিস আলমগিরের দল আসলে বিএনপিরই সৃষ্টি। এই দল পাবলিক প্লাটফর্মে যা বলতে পারেনা তা তাদের দিয়ে বলায়।

চেনা পথে অনশ্চিত যাত্রা...

Submitted by WatchDog on Friday, June 26, 2026

আওয়ামী লীগের ফেলে যাওয়া রোডম্যাপেই কি বিএনপি লম্বা সময় ধরে ক্ষমতায় টিকে থাকার পরিকল্পনা করছে? যদি তাই হয় দল হিসাবে বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করবে কোন গ্রাউন্ডে? আমরা যারা দেশীয় রাজনীতির অলিগলির সাথে পরিচিত নই তারা কি আওয়ামী লীগকে তার সাইনবোর্ডের জন্যে বছরের পর বছর ধরে সমালোচনা করেছি , নাকি দলের ঘৃণ্য ও ন্যক্কারজনক কর্মকাণ্ডের জন্যে? তেমনি এক কর্মের অংশ ছিল প্রকাশ্য দিবালোকে কাউকে তুলে নিয়ে গুম করে ফেলা, ক্রসফায়ারে মেরে ফেলা , অথবা সরকারী হেফাজতে বর্বরোচিত নির্যাতন করা। আজকে যে সব আওয়ামী রাঘব-বোয়াল জেলখানার চার-দেয়ালে বসে লম্বা সময় জেলটার্মের প্রহর গুনছেন তাদের আমলনামাও কলুষিত এসব অপরাধে।

হাম বিশেষজ্ঞদের গোলটেবিল...

Submitted by WatchDog on Saturday, June 20, 2026

ইউনুস সরকারের উপর তাদের অনেক রাগ কারণ আপার সিংহাসনে অন্য কেউ বসবে এটা হজম করার মত উদর নেই তাদের শরীরে। তারপর আছে সবার ভাণ্ডারে খন্ডকালীন জেল-হাজত খাটার অভিজ্ঞতা। প্রশ্ন হচ্ছে ইউনুস মাস্টারের ক্ষমতায়নের মূল ভূমিকায় তো ছিলা সারজিস, হাসনাত আর নাহিদরা। তাদের সোগায় আঙ্গুল দিতে স্বামী চোরদের বাধাটা কোথায় বুঝা যাচ্ছে না। নাকি ভয় আছে তাদের নিয়ে? বুলডজার দিয়ে ৩২ নাম্বারের নেংটা বাড়ির বাকিটা গুড়িয়ে দেয়ার ভয়? নাকি রাস্তাঘাটে ধোলাই হওয়ার অশংকা? সাহস থাকলে তাদের দিকে হাত বাড়াক হাম বিশেষজ্ঞের দল।

তোফায়েল অধ্যায়ের সমাপ্তি

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

মুক্তিযুদ্ধের চেতনার কাফনে দাফন করলেই তোফায়েল গংদের পাপ সাদা হয়ে যাবেনা, এ পাপ শতাব্দির পর শতাব্দি তাড়া করে বেড়াবে মানুষের মনুষ্যবোধকে। আর কবরে শুয়ে তিনি অনন্তকালের শান্তিতে ঘুমাবেন এমনটা ভাবারও কোন কারণ নেই। এ লেখাটা যখন লিখছি হয়ত ফেরেশতারা আমল নামা হাতে নিয়ে তোফায়েলকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন।

পলাতকা তিনি...

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

নির্মম বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের পতন হয়ে গেছে। গণহত্যার দায় নিয়ে দলের আণ্ডাবাচ্চা হতে শুরু করে রুই-কাতলরা পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের মানুষ তাদের ঝেটিয়ে বিদায় করেছে। রক্তের দাগ শুকানোর আগেই যারা এয়ারপোর্ট দখলের খোয়াব দেখছেন তাদের বলবো মানিক মিয়া এভিনিউর সংসদের দিকে চোখ রাখতে। ওখান হতে আপনাদের মৃত্যুদণ্ড মওকুফ না হওয়ার পর্যন্ত আগরতলার জঙ্গল, দিল্লীর জোৎস্নাভরা রাত আর ব্রাসেলসের ব্যস্ত পথঘাটই হবে আপনাদের ঠিকানা। পেরিয়ড।

আমাদের ইতিহাস ও বার ভাতারি শাওন...

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

হাসিনা পর্ব চীরতরে মাটি চাপা দিতে চাইলে সবার আগে প্রয়োজন আমাদের ইতিহাস মেরামত। ৭১'এর জেনারেশন এখনও বেঁচে আছে এবং তারাই সাক্ষী দিতে পারে কি ঘটেছিল মুক্তিযুদ্ধের ৯ মাসে। পেইড দালালদের মুখ হতে আমরা অনেক শুনেছি যার সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন বোধ করিনি। এ ব্যর্থতা ও অক্ষমতাই আজকে আমাদের জন্যে কাল হয়ে দাঁড়িয়েছে।

পদত্যাগ আর স্বাক্ষরের মুহূর্তগুলো।

Submitted by WatchDog on Thursday, December 5, 2024

সোমবার সকাল ১০টা। গণভবনের লোকজন ভীত ও উৎকণ্ঠার আরও একটা রাত পার করলো। শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন যেকোন মূল্যে দমন করার লক্ষ্যে গনভবনের বিশাল হল রুমে তিন বাহিনী ও বিজিবি প্রধান, ডিজি RAB, ডিজিএফআই, পুলিশ প্রধানের সাথে গুরুত্বপূর্ণ মিটিং। শেখ রেহানাও বোনের পাশের সীটে মলিন মুখে নীরবে বসে আছেন।

২৮শে অক্টোবর ও শেখ হাসিনার পতন...

Submitted by WatchDog on Monday, January 1, 2024

আপনি যদি ২৮শে অক্টোবর শেখ হাসিনা চক্রের পতনের জন্যে অপেক্ষা করে থাকেন নিশ্চয় হতাশ হয়েছেন। সব হিসাবে এমনটা হওয়ারই কথা। তবে আপনি হলেও আমি কিন্তু হইনি। পৃথিবীর দেশে দেশে ফ্যাসিবাদী স্বৈরশাসকরা যে পথে নিজেদের অপশাসন দীর্ঘায়িত করার কৌশল অবলম্বন করে থাকে, শেখ হাসিনা এখন তাই করছেন। স্বৈরশাসনের পরিভাষায় একে বলে মরণ কামড়।

সমীকরণটা পানির মত তরল ও টলটলা।

Submitted by WatchDog on Monday, January 1, 2024

নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন করলে ক্ষমতা হারাইতে হইবো। এবং তাতে হাটে-মাঠে ঘাটে গনধোলাই খাওয়ার রাস্তা পরিস্কার হইয়া যাইবো।
এর চাইতে কি চুরি-বাটপারির নির্বাচন কইর‍্যা ক্ষমতায় থাকাটা ভাল না! এমন নির্বাচনের কারণে হয়ত পৃথিবীর কয়টা দেশের স্যাংশন খাইতে হইবো। তাতে কার কি এমন বাল ফালানি যাইবো! বিশেষ কইরা এত বছর ক্ষমতায় থাইকা যারা সম্পদের পাহাড় বানাইসে।