শাহবাগ চত্ব্বর। গণজাগরণ, না আওয়ামী লীগের সফল নির্বাচনী ক্যাম্প?
দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার শপথ নিয়েছে শাহবাগ চত্বরে অবস্থানরত সরকারের বর্ধিত মন্ত্রীসভা। এখানে প্রশ্ন উঠতে বাধ্য, দাবিটা কি? যুদ্ধাপরাধীদের ফাঁসি? চলমান বিচার প্রক্রিয়া নিয়ে যেখানে মন্তব্য পর্যন্ত বেআইনী সেখানে ঘেরাও, হুমকি দিয়ে রায় আদায় কোনভাবেই আইনী প্রক্রিয়ার মধ্যে পড়েনা। পৃথিবীর কোন আইনেই তা বৈধতা পাবে না।