কলোম্বিয়ার পথে পথে। পর্ব-১
ইচ্ছে ছিল খুব ভোরে রওয়ানা হয়ে যাব। কিন্তু ঘুম ভাঙ্গতে দেরি হওয়ায় তা আর সম্ভব হলনা। দ্বিতীয় বারের মত ঘটল এমন ঘটনা। আমার মত কর্পোরেট দাসদের জন্য ব্যাপারটা খুব অস্বাভাবিক। কিছুটা অবাক হলেও এ নিয়ে আক্ষেপ করলাম না। বরং মূল উদ্দেশ্য কাজ করছে জেনে ভাল লাগল। জগৎ সংসার হতে কটা দিন নির্বাসনে কাটাবো বলে এদিকে আসা।