আওয়মী লীগ ভার্সাস আওয়ামী লীগ...ডেষ্টিনেশন গাজীপুর
গাজীপুর নির্বাচনকে যারা দুই দলের অগ্নিপরীক্ষা হিসাবে মূল্যায়ন করে ক্ষমতাসীন দলের জন্য লালকার্ড হিসাবে দেখছেন তাদের সাথে দ্বিমত করতে চাই। এ নির্বাচন কখনোই দুই দলের নির্বাচন ছিলনা। এ ছিল আওয়মী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচন। বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর, এরশাদের জাপা সমর্থন অথবা আওয়ামী নেত্রীত্বের অনৈক্য এখানে ডিসাইসিভ ফ্যাক্টর হিসাবে কাজ করেনি।