প্রথমে ভেবেছিলাম হয়ত খবরটা ফেইক, নিত্য মুলমূত্র জাতিয় খবর প্রসব করা আওয়ামী মিডিয়ার অপপ্রচারণা। কিন্তু রয়াটার্সের সূত্র উল্লেখ করে ইয়াহুর এক খবরে দেখলাম খবর আসলেই সত্য। তিনি আসতে চাইছেন। দিন তারিখ ঠিক করে বার্তা পাঠিয়েছেন সরকারের কাছে। তালিকায় তারিখ আছে ১৬ই ডিসেম্বর, এবং বাংলাদেশ বিমানের একটা চার্টার্ড ফ্লাইট।
যেন সাঙ্গার পর শ্বশুর বাড়ি হতে প্রথমবারের মত বাপের বাড়ি ফেরা!
চিন্তা ভাবনার পর মনে হল তেনাকে রাজনৈতিকভাবে কবর দেয়ার এ এক সুবর্ন সুযোগ। পাঠানো হোক বাংলাদেশ বিমানের একটা বিমান। ডেশটিনেশন নয়াদিল্লী এবং তারিখ ১৬ই ডিসেম্বর।
যে বিমান বন্দর দিয়ে দিল্লিতে প্রবেশ করেছিলেন ঐ বিমান বন্দরের টারমাকে অপেক্ষায় থাকবে বাংলাদেশের ক্যারিয়ার। মৃত্যুদন্ড প্রাপ্ত একজন রাস্ট্রীয় আসামীকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়ার জন্যে ফিরিয়ে আনার এ এক মহাসুযোগ।
ধরে নিলাম দাবিকৃত বিমান জায়গায় অপেক্ষ করছে। ঘড়ির কাটা টিক টক করে এগুচ্ছে... আ্দৌ কি তিনি বিমান বন্দরে নিজের চেহারা দেখাবেন? চড়তে যাবেন সেটায়?
এক সময় অপেক্ষার পালা শেষ হবে। দিল্লির মাটিতে সূর্যাস্ত যাওয়া শুরু করবে। তেনার দেখা মিলবে না। যা আশাকরা গিয়েছিল তাই ঘটবে... নতুন কোন অজুহাত। হয়ত বলবেন, বিমানে গণভবনের পুকুর হতে ধরা টাকি মাছ দিয়ে রান্নাকরা দেশি লাউয়ের তরকারী নিশ্চিত না করলে সেটায় চড়বেন না।
নাটক শেষে বিমানের জায়গায় বিমান ফিরে আসবে। ততক্ষণে বিগত যৌবনা রাজনৈতিক পতিতার তালিকায় নাম লেখাবেন তিনি। ইতিহাস সাক্ষী দেবে একজন স্বৈরচারের শেষ অধ্যায়ের করুণ সমাপ্তির।
আর যদি বিমানে চড়ে বসেন?
৭ দিনের ভেতর মাথায় যমটুপি পরানোর সুযোগ সৃষ্টি হবে। এবং সে যমটুপি যা পরিয়ে তিনি শত শত মানুষকে খুন করিয়েছিলেন। আর শেষ ইচ্ছা হিসাবে খাওয়ানো যেতে পারে গণভবনের পুকুর হতে ধরা টাকি মাছের লাউ!
আমি তারেক জিয়া হলে সুযোগটা নিতাম।