Sonali Bank, Hallmark Scam
সব মিলিয়ে রূপসী বাংলা শাখা থেকে আত্মসাৎ করা অর্থের মোট পরিমাণ তিন হাজার ৫৪৭ কোটি টাকা (১ ইউ.এস. ডলার = ৮০ টাকা হিসাবে, ৪৪৪ মিলিয়ন ইউ.এস. ডলার)। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই নিয়েছে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, "হলমার্ক নিয়ে সোনালী ব্যাংকে এত সব বিস্ময়কর ঘটনা ঘটল অথচ কেউ জানতে পারল না, এটাও তো বিস্ময়কর ঘটনা। "