স্বদেশে বিদেশী বিনিয়োগ, আল্লার ঘরে এক টেকা দিলে সত্তুর টেকা পাওয়া যায়
৯০ দশকের প্রথম দিকের কথা। চাকরি উপলক্ষে প্রায় প্রতিদিন সাভার যেতে হয়। ঢাকায় অফিস থাকলেও ওখানে তেমন কিছু করার ছিলনা এক মার্কেটিং ছাড়া। ব্যবসার ভালোমন্দের সবটা জড়িয়ে ছিল কারখানাকে ঘিরে। ঢাকা-আরিচা রোডের বাসষ্ট্যান্ড হতে সাভার বাজারের দিকে যে রাস্তাটা চলে গেছে ওটাই ছিল শহরের প্রাণ।