সন্তানের কাছে মায়ের পত্র
আদরের বাপধন,
অশেষ স্নেহ লইও। আশাকরি বন্ধু-বান্ধব লইয়া বিদেশ বিভূঁইয়ে সহিসালামতে দিনপাত করিতেছ। তোমার বাবার নিষেধ সত্ত্বেও লিখিতে বাধ্য হইতেছি বিশেষ একটা কারণে। চিন্তিত হইওনা তোমার কাছে অর্থ-কড়ি চাহিব না। একজন মার কাছে সন্তানের ভাল-মন্দের তাগাদা চিরন্তর, ইহা হইতেই এই পত্র।