হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
ক্ষমতার রাজনীতিতে সরকার ও বিরোধীদলের ভূমিকা এবং এদের পারস্পরিক সম্পর্ক যে কোন দেশেই এখন প্রয়োজনের চাইতে অতিরিক্ত তিক্ত। প্রেক্ষাপট ভিন্ন হলেও গড় বিবেচনায় এর অন্যতম কারণ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। এ ধরণের মন্দা কেবল বাজারকেই প্রভাবিত করছে না, বরং প্রভাবিত করছে রাজনীতি সহ সামাজিক জীবন।