প্রজন্ম চত্বরের আন্দোলন ও কয়েকটি প্রশ্ন
যে কোন আন্দোলনের দুটা পক্ষ থাকে। যথা শোষক ও শোষিত, বঞ্চিত ও বঞ্চনাকারী, লাঞ্চিত ও লাঞ্ছনাকারী এবং এ জাতীয় অনেক কিছু। অধিকার আদায়ে একপক্ষ যখন মাঠে নামে তাদের সামনে থাকে খোলা চেহারার প্রতিপক্ষ। দুই পক্ষের ঘাত প্রতিঘাত, দর কষাকষি ও অভিযান ও পালটা অভিযানের অপর নামই বোধহয় আন্দোলন। ৫২, ৬৯ এবং ৭১’এ আমরা তাই দেখেছি।