অপরাধ ও শাস্তি...পর্ব যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধীদের বিচারের উপর তথ্যবহুল একটা লেখার ওয়াদা করেছিলাম একজনের কাছে। এ নিয়ে বেশকিছুটা সময়ও ব্যায় করেছি ইতিমধ্যে। কিন্তু লেখা যেন কিছুতেই এগুতে চাচ্ছে না। কিবোর্ডের উপর আঙ্গুল রাখতে গেলে মনিটরের অন্য পীঠে ঘটতে থাকে এলাহি সব কাজ কারবার। কয়েক লাইন লিখে বিরতি হতে ফিরে এসে দেখি তামাদি হয়ে গেছে লেখার বিষয়বস্তু।