নেলসন ম্যান্ডেলা, আপনি বেঁচে থাকুন। শত নয়, বরং হাজার বছর
নেলসন ম্যান্ডেলাকে আমি কোনদিন দেখিনি। দেখার সম্ভাবনাও নেই। একসময় স্বপ্ন দেখতাম জীবনযুদ্ধে সাময়িক বিরতি টেনে সহসাই চলে গেছি দক্ষিন আফ্রিকায়। কথা বলছি অবিসংবাদিত এই নেতার সাথে। অনেক কিছু জানার ছিল মানুষটার কাছে। প্রশ্ন গুলো বহুবার বহু ভাবে সাজিয়েছি। নিজেকেও মানসিক ভাবে তৈরী করেছি এমন একজন প্রবাদ পুরুষকে সামনে পেয়ে প্রশ্ন করার।