জনাব প্যানেল চেয়াম্যান, ১৬ কোটির তালিকা হতে আমার নামটা কেটে ফেলবেন দয়া করে
জনাব অধ্যাপক আলী আশরাফ, স্পিকারের চেয়ারে বসা প্যানেল চেয়ারম্যান,
যেহেতু নামের আগে অধ্যাপক শব্দটা ব্যবহার করছেন, ধরে নিচ্ছি পেশা জীবনের এক পর্যায়ে আপনি শিক্ষকতা করতেন। যদি তাই হয় তাহলে হয়ত ভুলে জাননি সে সময়টার কথা যখন সমাজে শিক্ষকদের স্থান ছিল সব চাইতে উঁচু আসনটায়। ক্ষুধা, দারিদ্র, অনাচার আর অবিচারের কষাঘাতে জর্জরিত এ দেশের মানুষ জীবন যুদ্ধে বহু ক্ষেত্রে পর্যুদস্ত হলেও একটা জায়গায় তারা হার মানেনি, আর তা হল শিক্ষকদের প্রতি শর্তহীন সন্মান, শ্রদ্ধা আর অকৃত্তিম ভালবাসা।