ক্ষমতা নদীর জোয়ার ভাটা
প্রতিজ্ঞাটা কাউকে বলিনি। এমনকি লেখালেখিতে অনুৎসাহ যোগানো স্ত্রীকে পর্যন্ত না। চার সিটি কর্পোরেশনের নির্বাচনে কোনটাতে ও যদি ক্ষমতাসীন দলের প্রার্থী জিতে যায় বাংলাদেশের রাজনীতির উপর লেখালেখির এখানেই সমাপ্তি, এমনটাই ছিল সংকল্প। অবশ্য এর কতটা রাখতে পারতাম তা নিয়ে নিজেই ছিলাম সন্দিহান। জাতীয় নির্বাচনের সর্বশেষ পর্বে গাঁটের পয়সা খরচ করে দেশে...