Posted Sun, 05/23/2010 - 20:44 by WatchDog

প্রকৃতিতে এখন পরিবর্তনের পালা। ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে গেছে চারদিক। সাথে বসন্তের মৃদুমন্দ সমীরণ সবকিছুতে এনে দিয়েছে কাব্যিক পরিবর্তন। শহরের প্রান্তসীমায় রাজত্ব করা সান্দিয়া পাহাড়ের চুড়গুলো হতে অমল ধবল বরফ মালাও বিদায় নিয়েছে নীরবে নিঃশব্দে। এক কথায়, শীতের খোলস হতে বেরিয়ে আসতে শুরু করেছে বসুন্ধরা। আমেরিকার বন্য পশ্চিমে এ পরিবর্তন শুধু মনে নয়, শরীর মন দুটোই ছুঁয়ে যায় ভোঁতা হিংস্রতায়। গোটা এপ্রিল মাস ছিল আনপ্রেডিক্টেবল। সকালে হাড় কাঁপানো ঠান্ডা...
Posted Sat, 05/22/2010 - 02:46 by WatchDog
মুখ ফসকে এমন খবর বের হওয়ার কথা নয়, বিশেষ করে সরকারের একজন ফুল মন্ত্রীর মুখ হতে। পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গত ১২ই মে ঠাকুরগাঁ জেলা ছাত্রলীগের সম্মেলনে এমন কিছু কথা বলেছেন যা আমলে নিলে গোটা মন্ত্রিসভাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়। ছাত্রলীগের অনেক হেভিওয়েটদের উপস্থিতিতে মন্ত্রী ঘোষনা দেন পুলিশ ও স্বাস্থ্য বিভাগে ইতিমধ্যে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা সবাই আওয়ামী ঘরণার লোক। মন্ত্রী আরও বলেন, সরকার পুলিশ ও প্রাথমিক বিদ্যালয় যে সমস্ত নিয়োগ দিতে যাচ্ছে তার জন্যেও দলীয় লোকজনের সন্ধান করছে। এখানে থামলেই বোধহয় ভাল করতেন বর্ষীয়ান এই নেতা...
Posted Fri, 05/21/2010 - 03:26 by WatchDog

ময়রার মিষ্টি কারখানার আশপাশে পিঁপড়া দলের বাস। পাত্রের ধারণ ক্ষমতা উপচে কিছু রস মাটিতে গড়াবে এই আশায় ওরা অপেক্ষায় থাকে চাতকের মত। মিষ্টি ব্যবসায় মন্দা নামলে ওরা বেরিয়ে পরে অভিবাসনের সন্ধানে। খুঁজে বেড়ায় নতুন ময়রা। রসের বাইদ্যানীদের রসও যতদিন উপচে পরে ভ্রমর আসে মধুর লোভে। ভ্রমরের দল গান গায় আর মনের আনন্দে মধু খায়। ১/১১’র পট পরিবর্তনের পর আলিবাবা ৪০ চোরাই দলের মর্জিনা বিবির ঘাটেও দেখা দিয়েছিল মধু ঘাটতি। মহামারির মত মরক লাগে বাইদ্যাদের রস খাওয়ার মহোত্সবে...
Posted Mon, 05/17/2010 - 03:32 by WatchDog

ইন্টারনেট শয়নকক্ষে থাকায় বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়। এক ক্লিকে কত দ্রুত তথ্য আদান-প্রদান করা যায় এ নিয়ে বিভিন্ন প্রোভাইডারদের মধ্যে চলছে তুমুল প্রতিদ্বন্ধিতা। আমি নিজেও এক প্রোভাইডারের হয়ে অন্যদের মোকাবেলা করতে দিনরাত কাজ করে যাচ্ছি। নেটের গতি বাড়ছে, সাথে বাড়ছে খবর জন্ম নেয়ার গতি। একজন আরেকজনকে ...
Posted Sun, 05/16/2010 - 02:56 by WatchDog
নষ্ট রাজনীতির বিষ্ঠা ঘাঁটাঘাঁটি করতে গিয়ে প্রায় ভুলেই গিয়েছিলাম এ সবের বাইরেও আমাদের একটা জীবন আছে। ১৫ কোটি মানুষের জীবন কেবল রাজনীতির রংগিন চশমায় দেখলে হয়ত অসম্পূর্ণই থেকে যাবে সে দেখা। বাংলাদেশের মানুষের পরিচয় কেবল সংসদের চার দেয়ালকে ঘিরে বেড়ে উঠা কিছু ভণ্ড লোকের গুণ্ডামির মধ্যে সীমিত রাখলে নিশ্চয় অন্যায় করা হবে তাদের প্রতি, যারা প্রকৃতি আর মনুষ্য সৃষ্টি নষ্টামোর বিরুদ্ধে লড়াই করে বেচে থাকছে নিরন্তর...
Posted Thu, 05/13/2010 - 06:00 by WatchDog

জনাবা খালেদা জিয়া,
মাননীয়া ও দেশনেত্রীর মত তাবেদারী ও খয়ের খাঁ জাতীয় শব্দগুলো ব্যবহার না করে লিখতে পারছি বলে উৎফুল্ল বোধ করছি। আর যাই হোক এটাকে ধৃষ্টতা ভেবে আপনার সন্তুষ্টির লালসায় প্রাইভেট বাহিনীর কেউ আমার কেশ পর্যন্ত স্পর্শ করতে পারবে না, এ নিশ্চয়তা দিতে পারি। খোলামেলা কথা বলায় তাই কোন অসুবিধা দেখছি না এ মুহূর্তে।
Posted Mon, 05/10/2010 - 06:16 by WatchDog

পিলে চমকে দেওয়ার মত খবর! প্রধানমন্ত্রীর ভাই শেখ হেলাল স্বপরিবারে জেলে! নিম্ন আর উচ্চ আদালতের বিচারকদের কলমের খোঁচায় সিরাজগঞ্জের নদী ভাঙনের মত একে একে খসে পরছে আওয়ামী ফেরেশতাদের মামলা। এসব ফেরেশতাদের তালিকায় শেখ হেলাল এবং উনার সহধর্মীনি রুপা চৌধুরীর নাম থাকবে এমনটাই ছিল জাতির প্রত্যাশা। উল্লেখ করার দাবি রাখে সসম্মানে মুক্তি পাওয়া...
Posted Fri, 05/07/2010 - 23:46 by WatchDog

দুই সিপাহশালারের দুই রকম বক্তব্য! ঠিক কার কথা বিশ্বাস করবো এবং কেন করবো এর কোন আগা মাথা খুঁজে পাচ্ছি না। পাঠক, আপনারা যারা সময় নষ্ট করে লেখাটা পড়বেন তাদের কারও কাছে এই বৈপরিত্যের সমাধান থাকলে দয়া করে শেয়ার করার অনুরোধ করবো...
Recent Comments
6 hours 25 min ago
9 hours 22 min ago
1 day 8 hours ago
1 day 17 hours ago
2 days 18 hours ago
2 weeks 5 hours ago
2 weeks 5 hours ago
2 weeks 3 days ago
2 weeks 4 days ago
2 weeks 5 days ago