Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

একজন দরবেশ বাবার কেচ্ছা

salman f rahman
সৌম্য দর্শন, নূরানী চেহারা আর শুভ্রতার সমুদ্র এই দরবেশ বাবার সাথে কি আপনাদের পরিচয় আছে? সাক্ষাৎ মুরিদ না হয়ে থাকলে আসুন পরিচিত হই এবং জানার চেষ্টা করি অজানা অনেক কিছু। আগেই বলে নেই, এ বাবা কিন্তু সে বাবা নন যার দরবার হতে কিছুদিন আগে র‌্যাব নামের কিলিং মেশিন দুই কোটি টাকা লুটে নিয়েছিল। রুশ ভাষায় একটা প্রবাদ চালু আছে, ’ইয়েছলি মোখামদ নিয়ে ইদয়ত ক গোরে, তো গোরা ইদয়ত ক মোখামেদু’। অর্থাৎ, মোহাম্মদ যদি পাহাড়ের কাছে না যায়, পাহাড় চলে আসে মোহাম্মদের কাছে‘। এই দরবেশ বাবা অনেকটা গল্পের মোহাম্মদের মত। কোন কিছু চাইতে উনাকে কোথাও যেতে হয়না, বরং চাওয়া মাত্র সবকিছু চলে আসে। এই যেমন ব্যাংকের ৫ হাজার কোটি টাকা! একটু দেরী করে আসছি সে প্রসঙ্গ...

আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী

Bangladeshi PM Sheikh Hasinaপাবলিক ফোরামে রুচিহীন কথাবার্তার জন্যে যাকে আদর্শ হিসাবে নেয়া যায় তিনি আমাদের প্রধানমন্ত্রী। খেতাবের আগে পিছে যারা মাননীয়া বলতে অজ্ঞান তাদের যথাযত সন্মান দেখিয়েই বলছি, মেধা, জ্ঞান, প্রজ্ঞা আর যোগ্যতাহীন কাউকে যদি গোয়ালঘর পরিষ্কারের স্থলে কর্পোরেট ব্যবসার চীফ পদে বসানো হয় সে ব্যবসা পথে বসতে বাধ্য। রাজনৈতিক ক্ষমতাও তেমনি একটা পদ। সরকারের প্রধান নির্বাহী হয়ে গত ৩টা বছর যা বলে গেছেন তা প্রধানমন্ত্রী দুরে থাক কোন সূস্থ মানুষের ভাষা হতে পারেনা। দেশের ১৫ কোটি মানুষের সবাইকে যদি তিনি মানসিক রুগী ভেবে থাকেন তাহলে হয়ত অন্য কথা। হীরক রাজ্যে প্রজাদের মত রাজাকেও হতে হয় মগজহীন গরু। এমন রাজ্যে মূর্খ রাজা যা বলেন তা কেবল ইউনিভার্সাল ট্রুথই নয়, বরং লিখিত আইন...

ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা

Bangladesh
সকাল হতে বৃষ্টি হচ্ছে। প্রথমে গুড়ি গুড়ি, তারপর মুষলধারে। বেলা গড়ানোর সাথে মনে হল গোটা আকাশ যেন মাটিতে নেমে আসছে। এমন অঝোর বর্ষণ অনেকদিন দেখেনি এ অঞ্চলের মানুষ। কনকনে শীত আর কাঠফাটা গরমের পাল্টাপাল্টিতে বর্ষা নামের একটা ঋতু আছে তা চাপা পরে যায় ব্যারোমিটারের ওঠানামায়। অথচ আদিবাসীদের ক্যালেন্ডারে এমন একটা ঋতুর কথা ঠিকই লিপিবদ্ধ আছে। এ নিয়ে বেশ কটা পুয়েবলোতে উৎসবেরও আয়োজন করা হয়। শুনেছি সান আলদেফোনসো পুয়েবলোতে কবিতা পাঠের আয়োজন পর্যন্ত চলে। এসব শোনা কথা। নিজ চোখে দেখা হয়নি সময় আর আলসেমির কারণে। হেরাল্ড বিগে নামে আমার একজন আদিবাসী বন্ধু আছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও সর্বাঙ্গে তার পোখোয়াকোয়ে গোত্রের ছাপ। ইংরেজির পাশাপাশি গোত্রীয় ভাষায় সমান দখল। মাথার বেনী কম করে হলেও দেড় হাত এবং পোশাকের সবটা জুড়ে রেড ইন্ডিয়ানদের জয়জয়কার। পাশাপাশি সিটে বসলেও...

স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা

Bangladesh
সারা জীবনের স্বপ্ন ছিল বয়সের কাছে যেদিন পরাজিত হব ফিরে যাব নিজ দেশে। একখণ্ড জমি আর এক জোড়া গরু পুজি করে জীবনের শেষ যুদ্ধটা শুরু করব মা আর মাটিকে ঘিরে। অনেকদিন হয়ে গেল ঘর ছেড়েছি। ইউরোপে ১২ বছর, অষ্ট্রেলিয়ায় ৫ আর আর যুক্তরাষ্ট্রে ১২, বলতে গেলে ২৯ বছর ধরেই স্বপ্নটা লালন করে চলছি। কিন্তু হঠাৎ করেই সব কিছু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। হিসাব কশতে গিয়ে বুঝতে পারছি ছন্দপতন হয়ে গেছে জীবনের। প্রতিদিন ঘুম ভাঙ্গে অজানা আশংকায়। ফোনটাকেই আজকাল বেশি ভয়। অসময়ে বেজে উঠলে মনে হয় এই বুঝি খবরটা এলো। সাথে শুরু হয় হূৎপিণ্ডের দাপাদাপি। মা বাবা বেচে নেই অনেকদিন। আপন বলতে একগাদা ভাইবোন আর তাদের সন্তানাদি...

একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ

- কাকাবাবু যে আইসেন আইসেন, আপনের জন্যেই অপেক্ষা কইরতেছিলাম। তা আইসতে কোন কষ্ট হইনি তো?
- জ্বে না কষ্ট হয়নি। খুব আরামে আইসতে পেরেছি। নিশান ওয়ালা গাড়িতে চইড়লে গরমে ঠান্ডা লাইগে আর ঠান্ডায় গরম লাইগে। প্রাণ জুড়িয়ে যায়। রাস্তার বাতি পর্যন্ত সেলাম দেয়। আর আপনের দেয়া যুগাইন্তরি কর্মসূচির কারণে ঢাকার ট্রাফিক এখন বিশ্ব সেরা। তাই খুব আরামে আইসতে পেরেছি।
- জেনে খুশি হয়েছি। তা কাকাবাবু ভং চং না কইরে আইসেন কথা বলি। আপনে আমি দুইজনেই জানি কি জইন্যে এই সাক্ষাৎ। আমাদের সমস্যা হইয়েছে, এইর সমাধান দরকার।
- জ্বে সমস্যা হইয়েছে। সমাধান ফ্রয়োজন। দুর্গা দুর্গা।
- সর্ব সাকুল্যে কত আছিল বস্তায়?...

সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া

suranjit sengupta

গ্রীষ্মকালে দেখা পদ্মা নদীর মত শুকিয়ে চৌচির হয়ে গেল ভরা পকেট। অনেকদিন এমন বিরামহীন রক্তপাত হয়নি ওয়ালস্ট্রিটে। ভুল সিদ্ধান্তের খেসারত আগেও দিয়েছি, কিন্তু এমন চড়া মাশুল স্টক সুনামির ভরা যৌবনেও দিতে হয়নি। মন এমনিতেই ভাল ছিলনা। বন্ধু মোর্শেদের ফোনটা তাই মরার উপর খাড়ার ঘা'এর মত কাজ করল। কোম্পানীর কাজে ক্যারাবিয়ান দেশ বার্বাডোজে আছে সে। চোখে পরার মত ঘটনা ঘটলে একে অপরের সাথে শেয়ার করার অভ্যাসটা আমাদের পুরানো। হোক তা বাংলাদেশে অথবা মাদাগাস্কারের আন্তানানারিভোতে, খোলামেলা মত বিনিময়ে আমাদের কখনোই অসুবিধা হয়নি...

মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।

Bangladeshi President মহাকালের অজানা গলিতে সৃষ্টিকর্তা বলে কেউ যদি বাস করে থাকেন অনুরোধ করব আমার আমলনামা খুলে বসতে। আমি পাপ করতে চলছি, এবং সে পাপ হবে ঠান্ডা মাথার পাপ। পরবর্তী কয়েক মিনিট আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে যাকে বিচার করব তিনি খোদ সৃষ্টিকর্তা। কর্তার সমালোচনা এমনিতেই পাপ, তার উপর বিচার প্রত্যাশা, নিশ্চয় মহাপাপ!! সূর্য নাকি দশ হাত উপর চলে আসবে, আলো ছড়াবে এবং সে আলোর তাপে দাহে গলে পরবে আমার শরীর। তাতেও নাকি প্রাণ পাখি পিঞ্জিরা ফেলে উড়ে যাবেনা। এমনটাই ঈশ্বরের বিধান, আর আদমের প্রাপ্য শাস্তি। আমি বলব শাস্তি নিয়ে আমাদের সাথে প্রতারণা করছেন তিনি। আমি জোর গলায় বলতে পারি দশ হাত দূরের সূর্যের আলোই আমাদের জন্যে তৈরী নিকৃষ্টতম শাস্তি নয়, বরং মহিউদ্দিন মোহন ও আরিফ বিল্লাল নামক আদম সৃষ্টিই ঈশ্বরের নিকৃষ্ট শাস্তি...

ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?

RAB - Bangladesh
খুউব কি খারাপ লাগছে? খুউব কি ব্যথিত হচ্ছেন? দেখতে কষ্ট হচ্ছে? মান+হুস যোগফলের মানুষ হয়ে থাকলে হওয়া স্বাভাবিক, লাগাটা জরুরী। এমনটাই যদি আপনার স্টেট অব মাইন্ড, অনুরোধ করব ব্যথা উপশমের দু চারটা ট্যাবলেট গিলে নিতে। কারণ এরপর আমি যা বলব তাতে সে ব্যথা সর্বাঙ্গে ছড়িয়ে পরার সম্ভাবনা থাকবে। বিশেষ করে আপনাকে যদি মাননীয়া, মহামাননীয় নেতা-নেত্রীদের চরণে নিয়মিত পুজা দিতে হয়। উন্নত দুনিয়ায় শিকার একটি স্বীকৃত হবি। এর পেছনে উচ্চবিত্ত হতে শুরু করে নিম্নবিত্তরা পর্যন্ত অর্থ ব্যয় করতে দ্বিধা করেনা। সরকারী ভাবেও সাহায্য সহযোগিতার মাধ্যমে এ হবির লালন পালন ও প্রসার নিশ্চিত করা হয়। বন-জঙ্গল, পাহাড়-পর্বত, সাগর-মহাসাগর আর নদী-নালায় আইন করে বৈধ করা হয় পশু পাখি আর মাছ নিধন। এ কাজে কেউ ব্যবহার করে আগ্নেয়াস্ত্র কেউবা বেছে নেয় সনাতনী মাধ্যম...