আমি বাংলাদেশী ব্লগ

উইলিয়াম ওয়ালেস বনাম আয়েমন আকবর, রাজনীতির ব্রেইভ হার্ট...

Submitted by WatchDog on Saturday, July 24, 2010

পাঠক, আপনাদের কি হলিউড মুভি ’ব্রেইভ হার্ট’ দেখার সৌভাগ্য হয়েছিল? না হয়ে থাকলে অনুরোধ করব ছবিটা দেখে নেয়ার জন্যে। হলিউড ফ্যাক্টরী হতে এ পর্যন্ত যতগুলো ভাল ছবি বের হয়েছে ’ব্রেইভ হার্ট’ তার মধ্যে অন্যতম। স্বীকৃতি হিসাবে ৬৮তম একাডেমি এওয়ার্ড অনুষ্ঠানে এ ছবির অভিনেতা ও নির্মান কৌসুলিদের ভাগ্যে জুটেছিল একাধিক পুরস্কার...

ষড়যন্ত্রের নাও পাহাড় বাইয়্যা যায়...

Submitted by WatchDog on Tuesday, July 20, 2010

আমার এ লেখাটা আওয়ামী ঘরণার পাঠকদের কাছে যুদ্ধাপরাধী বিচার কাজে বাধার শামিল মনে হতে পারে। এ মুহূর্তে সরকারী কর্মকান্ডের যে কোন সমালোচনা মানেই নিজামী-মুজাহিদীদের পক্ষ নেয়া। যেহেতু লেখাটায় আওয়ামী সমালোচনায় ভরপুর, স্বভাবতই ধরে নেয়া যায় তা ৭১’এর ঘাতকদের বিচার হতে জনগণের দৃষ্টি সরিয়ে নেয়ার ব্লগীয় ষড়যন্ত্র। প্রাসঙ্গিক ভাবে মনে করিয়ে দেয় মার্কিন প্রেসিডেন্ট বুশের ঐতিহাসিক ঘোষনা, 'You are either with us or against us'। কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে যারা আমেরিকার...

গ্যাঁড়াকলে বিএনপির রাজনীতি...

Submitted by WatchDog on Monday, July 19, 2010

দল হিসাবে বিএনপির ভবিষ্যৎ কি তা মূল্যায়ন করার সময় বোধহয় এখনো আসেনি। তবে আওয়ামী শাসন তার তৃতীয় বার্ষিকীতে পদার্পণ করলেই বুঝা যাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দলটাকে কোন সমীকরণে সমাধা করতে চাইছে ক্ষমতাসীন দল।

রাজনীতির অলি গলি

Submitted by WatchDog on Thursday, July 15, 2010

ইটের বদলে পাটকেল যদি রাজনীতির মুখ্য উদ্দেশ্য হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের গত ১৮ মাসের শাসন সে অর্থে শতভাগ সফল। বিএনপি-জামাত জোটের অপশাসনের বিরুদ্ধে জনগনের ঐতিহাসিক ম্যান্ডেটকে প্রতিপক্ষ উচ্ছেদের ম্যান্ডেট হিসাবে নিয়ে দল হিসাবে আওয়ামী লীগ রাজনীতিতে এমন এক সাংস্কৃতি চালু করতে চাইছে যা ...

Waka Waka... & ইট ওয়াজ টাইম ফর আফ্রিকা!

Submitted by WatchDog on Monday, July 12, 2010

শেষ হয়ে গেল বিশ্বকাপ ফুটবল। ওয়াকা ওয়াকা নাটকের শেষ অংক অনুষ্ঠিত হল স্পেন ও হল্যান্ড দলের অংশগ্রহনের মধ্য দিয়ে। মাসব্যাপী অনুষ্ঠিতব্য এ নাটকে শেষ হাসি স্পেন হাসলেও আসল জয় হয়েছে মানবতার। বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ আর শত শত সংগঠন বছরের পর বছর চেষ্টা করেও যা পারেনি সে কাজটাই করেছে এবারের বিশ্বকাপ ফুটবল।

' ইয়েস্লি মোখাম্মেদ নে ইদয়ত্‌ ক গোরে, ত গোরা ইদয়ত্‌ ক মোখাম্মেদ্দু' - প্রসংগ মান্নান ভূইয়া

Submitted by WatchDog on Saturday, July 10, 2010

আবদুল মান্নান ভূঁইয়া। এক কালের পরাক্রমশালী এই মানুষটা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রুশ ভাষায় একটা প্রবাদ আছে, ’ইয়েসলি মোখাম্মেদ নে ইদয়ত ক গোরে তো গরা ইদয়ত ক মোখাম্মেদু’। অর্থাৎ, ’পাহাড়ের কাছে মোখাম্মদে না গেলে পাহাড় আসে মোখাম্মেদের কাছে’।

বিশ্বকাপ ফুটবল হতে বাংলাদেশের আকাল বিদায়!

Submitted by WatchDog on Sunday, July 4, 2010

আগামীকাল (৪ঠা জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। লম্বা উইকএন্ড। শনি, রবি সহ সোমবার পর্যন্ত ছুটি। যে যেদিকে পারছে ছুটছে। আমার মত যাত্রার পরিধি যাদের সীমিত তারা হয়ত ইন্টারনেট আর টিভির সামনে বসেই কাটিয়ে দেবে এ কটা দিন। ঠিক এভাবেই শুরু হল শনিবারের সকালটা।

অপরাধ ও শাস্তি, বাংলাদেশ পুলিশ ষ্টাইল

Submitted by WatchDog on Saturday, July 3, 2010

ওরা আইনের লোক। রাষ্ট্র ও সমাজ কর্তৃক ছাড়পত্র দেয়া তাবৎ আইনের হেফাজতকারী ওরা। ওরা পুলিশ। বাংলাদেশী পুলিশ। বিশ্ব পুলিশ সমাজকে উচ্ছিষ্টতার কাতারে দাঁড় করালে দেশীয় পুলিশদের অবস্থান কত নাম্বারে ঠাঁই পাবে তা নির্ণয় করতে খুব একটা গবেষণার প্রয়োজন হবে বলে মন হয়না।

হরতাল - ক্ষমতার final frontier!

Submitted by WatchDog on Tuesday, June 29, 2010

বিপুল সমারোহে মঞ্চস্থ হয়ে গেল বিএনপি আয়োজিত ও বহুল প্রচারিত হরতাল নাটকের প্রথম অংক। নাটকের ২য় অংক মঞ্চস্থ হচ্ছে মূলত ঢাকা শহরের বিভিন্ন থানায়, জেলে আর হাসপাতালে। আমরা ম্যাংগো পিপলরা বোধহয় ভুলেই গিয়াছিলাম আওয়ামী ঘরণার অতি প্রিয় এই অক্টোপাসটার কথা।

কল সেন্টার ব্যবসা, আতুর ঘরেই যার মৃত্যু!

Submitted by WatchDog on Saturday, June 26, 2010

বিল পরিশোধ হোক আর ক্রেডিট সংক্রান্ত সমস্যা হোক, যুক্তরাষ্ট্র হতে ১৮০০ নাম্বারে ডায়াল করলে প্রায়শই ফোনের অপর প্রান্ত হতে ভেসে আসে পরিচিত গলার আওয়াজ। তিতা মিঠা যাই হোক, পৃথিবীর এ অঞ্চলে বসবাসকারী সবাইকে কম বেশি এ অভিজ্ঞতা অর্জন করতে হয়। বলছিলাম ভারত ও দেশটার বিদেশমুখী কলসেন্টার গুলোর কথা।