জ্ঞান অর্জন করতে তোমারা সুদূর চীন দেশে যাও!
শান্তিপুর গ্রামে আজ অশান্তির ছায়া। চতুঃপার্শ্বের গ্রাম গুলোতে দাবানলের মত ছড়িয়ে পরেছে খবরটা। পঞ্চায়েত জরুরি বৈঠকে বসেছে। সিদ্ধান্ত নিয়েছে বিচার বসাবে জুমা নামাজের পর। আসামী ছ্যার ছ্যার আলী। মারাত্মক অভিযোগে অভিযুক্ত সে। আল্লাহর কালাম অবমাননা করার অভিযোগ। যেন তেন প্রকারে নয়, মাটিতে ফেলে, পায়ে দলে।