দ্যানিয়েল ওর্তেগা, সান্দিনিস্তা ও একজন শেখ হাসিনা
রাত ১১টা ৫৫ মিনিট। মস্কোর লেলিনগ্রাদস্কি বোকজাল হতে ছেড়ে যাচ্ছে শেষ ট্রেনটা। মিস করলে সারা রাত ষ্টেশনে কাটাতে হবে। স্থানীয় হোটেলে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ। রুম ভাড়া করতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাই। সমাজতান্ত্রিক আইনে এক শহর হতে অন্য শহরে ভ্রমণ করতেও ভিসা লাগে বিদেশিদের। এ ভিসা অবশ্য হোটেলে রুম পাওয়ার জন্য যথেষ্ট নয়।